এই আমি সরে দাড়ালাম তোমার খোলা দরোজা থেকে,
তুমি এখন মুক্ত .....
পালিয়ে যাও পাখি,
মুক্তির স্বাদ নাও ....
উড়তে থাকো যেমন খুশি তেমন
তোমার আপন খোলা আকাশে .......
আমাকে নিয়ে ভেবোনা !
আমি হয়তো এমনই থাকবো সারা জীবন ....
হয়তো কিছু স্বপ্ন হারাবো ,
তবু তোমাকে আর আটকাবো না ...
হয়তো এমনই হাসবো আমি ,
হয়তো আবার না .....
হয়তো এমন কাঁদবো কখনো ,
হয়তো আবার না...
হয়তো বাঁচবো এমনি ভাবেই ,
হয়তো আবার না ....
তবু জেনে রেখো পাখি, তোমাতে আর ফিরছি না .....

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




