আমার নদীটা শুকিয়ে গেছে,
যদি কখনো বা সেখানে জোয়ার আসেও
তখন জলের বদলে খুব রক্তক্ষরণ হয়, খুব ...
নদীতে এখন আর ভাসাই না আশার কোন ভেলা,
শক্ত হাতে ধরিও না আর কোন হাল হাসি কি কান্নার!!
উড়াই না আর কতকাল তোমার খুব প্রিয় সেই রঙ্গিন পালটা ও!
ভেলাটা ফেলে রেখেছি ঐ যে ঐ নদীর কিনারে!
কই দেখতে পাচ্ছো তো তুমি?!
ঐ যে ঐ .....
জীর্নশীর্ন ভেলাটা আমার .....
থাক ও পড়ে থাক ঐ ভাবেই, পঁচুক, নষ্ট হয়ে যাক!
নদীটিও পুড়ে পুড়ে খাঁক হয়ে যাক!
তাতে আমার কি?!!!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




