
এই হল বাংলা নারীদের আসল রূপ
যতই হোক কষ্ট,যতই থাকুক যন্ত্রনা, তবু রবে নীরবে চুপ
এই হল আমার বাংলা মায়ের আসল গুন
এই হল আমার বাংলা মায়ের আসল রূপ !

গ্রাম বাংলার মায়েরা ঢেঁকিতে দিবে পাড়
কে বুঝিবে তাতে কত কষ্ট হয় তার ?
জীবন সংগ্রামে সংগ্রামী আসল মা যারা
শত কষ্টেও তবু পিঁছু পা হয় না তারা।

শত কষ্টের মাঝেও সন্তানের প্রতি ভালোবাসা থাকে অতল
জীবনের প্রতিটি সময় থাকে সন্তানের প্রতি একই প্রেম,
কত কিছু প্লাটে যায়
কিন্তু মায়ের ভালোবাসার হয় না অদ বদল ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




