আমাদের প্রিয় বঙ্গ
এটা হল বঙ্গ বীরদের রক্তের অঙ্গ,
ও মা, তুই তাদের শত সাধনার ফসল
তোর জন্য ঝড়েছে বহু অশ্রু ঝর্ণা,
তোর জন্য লড়েছে তাদের প্রতিটি রক্তের কণা ।
মা-গো তোকে পেয়েছি বহু সাধনাতে
যতই হোক অগ্নি তুফাণ
তবুও তোকে দেবো নি হারাতে ।
দুপুর গড়িয়ে বিকেলে তোর কিছু অবুঝ সন্তান,
হয়ত মা ওরা তোকে যাবে ভুলে,
মনের কষ্ট ভুলে
তুই তোর অবুঝ সন্তানগুলোকে,
আবার নিছ তোর বুকে তুলে।
কত ব্যথা পেলাম মা-গো,
চলতে আঁকা বাঁকা পথে,
জন্ম লগ্ন থেকে জ্বলছি মা-গো,
আর দিছনে তুই জ্বলতে ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




