somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

****``` বসন্ত বরণের ব্যস্ত হলেন আমাদের দেশের নারী পুরুষ```****

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পহেলা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি শুরু বসন্তের প্রথম দিন। শীতের ঠাণ্ডা, রুক্ষতা, শুষ্কতাকে বিদেয় করে দিতেই যেন আসছে ফাল্গুন। এখনই আবহাওয়ায় লেগেছে ফাল্গুনের হাওয়া। আমাদের বাঙালির মনে এই ফাল্গুনকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। নারী পুরুষ সকলেই মিলে কিন্তু বসন্ত বরণের আয়োজনে ব্যস্ত আজ। প্রকৃতির পাশাপাশি নিজেদেরও নতুন করে নতুন রূপে সাজিয়ে বসন্তকে আমন্ত্রন জানাতে প্রস্তুত হচ্ছেন অনেকেই। ছুটির দিন হওয়াতে এবারের বসন্ত বরণ আরও বেশি মুখরিত হয়ে উঠবে সকলের মাঝে । উৎসবের সাজে সেজে উঠবেন সবাই। নিজেকেও পিছিয়ে রাখবেন না কেও। বসন্ত বরণের উৎসবের সাথে নিজেকে সাজিয়ে নিন ।
(ক) পোশাক
ফাল্গুনে মেয়েদের প্রথম পছন্দ থাকে বাসন্তি কিংবা হলুদ রঙের পোশাক। বিশেষ করে শাড়ি সকলেরই প্রথম পছন্দ হয় বসন্ত বরণে। এর পাশাপাশি চলে টিয়া, সবুজ, হলদে রঙের সাথে মিলিয়ে নানা ধরণের শাড়ি, চেক কাপড় ও অন্যান্য পোশাক। কামিজ, কুর্তি, শাড়ি, টপস সব কিছুতেই আনুন বসন্তের ছোঁয়া।

(খ) জুয়েলারি
খাঁটি বাঙালিয়ানা সাজে সাজতে চাইলে বেছে নিন ফুলের গহনা। বিশেষ করে গাঁদা ফুলের তৈরি গহনা শাড়ির সাথে সবচাইতে ভালো মানিয়ে যাবে। অথবা গাঁদা ফুলের মালার সাথে গোলাপ ফুলের লকেট ইত্যাদিও চমৎকার হবে। এছাড়াও পুঁতির মালা চলবে সাজ পোশাকে। আর হাত ভর্তি কাঁচের চুড়ি তো থাকা চাই-ই চাই। শাড়ির সাথে পড়ে নিন গোল একটি টিপ।

(গ) মেকআপ
এখনই কড়া রোদ উঠা শুরু হয়েছে, তাই ফাল্গুনে দিনের বেলা বেশি মেকআপ নিয়ে বাইরে না যাওয়াই ভালো। হালকা মেকআপেই আকর্ষণীয় হয়ে উঠুন। ফেসপাউডার ও কনসিলার ব্যবহারে সাধারণ বেস মেকআপ দিয়ে নিন। হালকা করে ব্লাশন লাগান। কমলা রঙের লিপস্টিক বেছে নিন। চাইলে পোশাকের রঙের সাথে মিলিয়েও লাগাতে পারেন লিপস্টিক। গাঢ় ও মোটা করে একেদিন কাজল। চুল বেঁধে নিতে পারেন খোঁপা করে কিংবা ছেড়ে রাখতে পারেন। কানে গুঁজে দিতে পারেন ফুল। ব্যস, হলে গেলো মেকআপ।
ছেলেদের সাজ

(ঘ) পোশাক
পাঞ্জাবী, ফতুয়া, টি-শার্ট যাই পড়ুন না কেন তাতে রাখুন ফাল্গুনের ছোঁয়া। পছন্দ করুন লাল, হলুদ, সবুজ রঙের অথবা এগুলোর চেক মিশেলের কাপড়। বেশ মানিয়ে যাবে।
আনুসাঙ্গিক
ছেলেদের তো গহনা বা মেকআপের প্রয়োজন হয় না। তবে একটু টুকিটাকি আনুসাঙ্গিক রাখতে পারেন সাথে, যেমনঃ হাতঘড়ি, সানগ্লাস, রুমাল অথবা মাথায় বেঁধে নিতে পারেন গামছা। দারুণ মানিয়ে যাবে।
সকলকে শুভ বসন্ত।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×