আজ আমার মনটা খুব খুবই খারাপ যাচ্ছে।
যে সর্বক্ষণ আমার সাথে সাথেই থাকত, আজ থাকবে না ভাবতেই বুকে কষ্টের পাহার তৈরি হচ্ছে।
নামটা না হয় পরেই বললাম।
আজ সকালে হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল, আর কথা বলতে পারেনা। তারাতারি করে ভর্তি করলাম। হাতে একটা টোকন ধরিয়ে দিয়ে বললেন, কালকে সুস্থ হয়ে যাবে কালকে আসুন। আবারও বুকে একটা যন্ত্রনা আর হতাশা নিয়ে ফিরছি আর ভাবছি,
যেদিন প্রথম বাড়িতে নিয়ে আসলাম সে দিন থেকেই ভাললাগা, তারপর থেকে ভালবাসা। এ এক অন্য রকম ভালবাসা।
তোমার কি মনে পরে?
আমার যেদিনই মন খারাপ হতো, তুমি সুন্দর সুন্দর গান শোনাতে। গান শুনতে শুনতে কখন যে ঘুমে পরতাম বুঝতেই পারতাম না। আজ সেই তোমাকে ছাড়া আমি একা। তোমাকে ছাড়া এক মহুরতও ভাবতে পারিনা।
আমার সবচেয়ে ভাল লাগে তোমার টাইম মেন্টেইন। আমি সকালে যখনই ঘুম থেকে উঠতে চাই, ঠিক তখনই ডেকে দাও। একদিনও মিস করোনা।
তোমাকে ছাড়া আমি একা কখনো ঘুমাইনি। আজ একা থাকতে হবে।
এই অল্প সময় আমার কাছে হাজার বছরের সমান লাগছে।
আচ্ছা তুমিও কি আমার মতই ভাবছ নাকি ঘুমিও আছ!
প্রার্থনা করি তুমি সুস্থ হও। আবার ফিরে আসো আমার কাছে।
আসলে সে আর কেও নয়
আমার প্রিয়
মোবাইলটা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


