আমার বন্ধু, নাম মাজেদ। গতমাসে ওর মৃত্যু বার্ষিকী গেল। খুব ই সুন্দর মনের মানুষ ছিল। আমারা একি জেলার (ঝিনাইদাহ) হওয়ার কারনে আমার বন্ধুত্ব একটু বেশি ছিল। আমি কবিতা লিখি কলেজ থেকেই। শুরুটা ১৯৯৩ এর শেষের দিকে।
যায় হোক। মাজেদ ওর জন্মদিনে (ডিসেম্বর ১৪,১৯৯৯) GF থেকে কিছু উপহার পেয়ে আমাকে একটা কবিতা লিখার অনুরোধ করে। ওর জন্মদিনে লিখা আমার এই কবিতাটা ওর স্মরণে আজ প্রকাশ করলাম।
বন্ধু তুমি ভাল থেকো।
আজ বিশ বছর পর
আমার জন্মদিনে,
তোমার দেওয়া বিশটি গোলাপ;
আবার বিশ বছরের
সমস্ত বসন্তের সৌন্দর্য
একসাথে দিয়েছ উপহার।
আর পারফিউমটা
আমার জীবনের ধুলিমাখা পথ গুলোকে
গড়ে দিয়েছে পিচ ঢালা পথে।
এই রাজপথে
আমার সকাল গুলো কাটে
তোমার অপেক্ষায়।
তারপর দুপুর গড়িয়ে বিকেল এলেই
একটা নিঃসঙ্গতা এসে আমার মনকে;
অক্টোপাসের মত জড়িয়ে ধরে।
বার বার দোল খায়
অনিশ্চয়তার দোলনায়।
তবুও মান্নাদের এই গান
আমাকে সান্ত্বনা দেয়;
“আবার হবে তো দেখা
এ দেখায় শেষ দেখা নয় তো। “
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




