somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নান্দনিক (ডিভিডি) কে লেখা একটি ক্ষোভের চিঠি (সিনেমা প্রেমিরা অবশ্যই পড়বেন)

০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আপনাদের ডিভিডির একজন নিয়মিত কাষ্টোমার। আমার জেলা নারায়ণগঞ্জ থেকে আমি নান্দনিকের ডিভিডি কালেক্ট করি। প্রয়োজনে দু'বার আমায় যেতে হয় আপনাদের স্টেডিয়াম শো রুমে। সেখানে যারা আছে তাদের সাথে আমায় কথা বলতে হয়েছে খুব বুঝে শুনে। কারণ কয়েক কথাতেই বুঝে গিয়েছিলাম তারা আমায় পাত্তা দিচ্ছে না। ঠিক একই ঘটনা ঘটেছে রাইফেল স্কয়ারের ক্ষেত্রেও।
কি ঘটেছে বলছিঃ
আপনাদের ২ নং ক্যাটালগ দেখা শেষ হলে বললাম আর ক্যাটালগ নেই? একজন সেলস্ ম্যান ১ নং ক্যাটালগটা এগিয়ে দিলে আমি বললাম সব ছবি আছে তো? এমন হবেনাতো, দেখলাম, পছন্দ হলো, অথচ সিনেমাটা পেলাম না?
আমার এই কথায় যেন ছেলেটা রেগে গেলো। প্রতিউত্তরে বলল: আপনি কি কোন দোকানদার? আমি বললাম না। সে বলল -তাইলে এতো কথা কন কে? দেখতে থাকেন। থাকলে পাইবেন।
এরপর এক কোনায় দাড়িয়ে দেখতে দেখতে তেমন উল্লেখযোগ্য কিছুই পেলাম না, কারণ আপনাদের ডিভিডিতে আমার ঘর ভর্তি। নান্দনিক নামে বাজারে আসার আগে থেকেই আপনাদের ডিভিডির সাথে আমার পরিচয় মিঃ বিন এর কার্টুনের মাধ্যমে। (শুরুতে রিকশার হর্ণ দিয়ে আপনারা একটি মিউজিক এ্যাড করেছিলেন)
ছেলেটিকে বললাম না ভাই, তেমন কিছু পেলাম না, আপনাদের মোটামুটি সবই আমার আছে, এই কথায় ছেলেটা সামনে থেকে ক্যাটালগ নিয়ে গিয়ে অন্য কাজে ব্যাস্ত হয়ে গেলো।
তারপর আমি দোকানের এদিক ওদিক চোখ বুলাতে বুলাতে চোখে পড়ল ডকুমেন্টারির বক্স। (ন্যাশনাল জিয়োগ্রাফির ৮টি ডকু) জানতে চাইলাম এটার দাম কত? বলল এক দাম ৪০০ টাকা। প্রতি পিস্ ১০০ টাকা করে। মিক্সড অন্যান্য ছবি? বলল কোনোটা ৮০ কোনোটা ৯০ কোনোটা ১০০। কেন জানতে চাইলে বলল: ফরেন এক দাম, বাংলা এক দাম....
অথচ আমি নাঃগঞ্জ থেকে কিনি ৫৫ টাকা দরে (বক্স সহ)। জানি একটি ব্যায়বহুল মার্কেটে দোকান হওয়ায় আপনাদের খরচ বেশি তাই রেটটাও বেশি, তাই যদি হয় তবে আপনাদের ডিভিডি মার্কেটের অন্য দোকানগুলোতে কেনো সস্তায় পাওয়া যায়। কেনো আমি ঐ ডকুমেন্টারির বক্সটা কিনতে পারলাম ২৮০ টাকা দিয়ে। কেনো অন্যান্য আরো ১৩টি ডিভিডি কিনতে পারলাম ৬০ টাকা দরে। সব নান্দনিকের। (দয়া করে বলবেন না সেগুলো নকল ছিলো বা অন্য কিছু)।
আপনাদের শো-রুম থেকে না কিনলেও প্রকারান্তরে আপনাদেরটাই কিনছি। আপনাদের প্রিন্ট ভালো, সিলভার ডিক্স, তাই বলে সেলস্ ম্যানদের আচরণ এমন রূঢ় কেনো এটা নিয়ে ভাববেন আশাকরি।
নৈতিকতার প্রসংগ তুলবো না। শুধু জানতে চাইবো আপনাদের সেলস্ সেন্টারগুলোতে যে লোকগুলোকে বসিয়ে রেখেছেন তারা কি ভালো ব্যবহার করতে জানেনা? নাকি আপনারাই তাদের নিষেধ করে দিয়েছেন ভদ্র আচরণ করতে? (এ কথা বলছি এ কারণে আমাদের শহরের ডিভিডির দোকানগলোতে আপনাদের সেলস্ ম্যানদের প্রসংগ উঠলে চাষা বলেই তারা সম্ভোধন করে)
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×