somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহিহ কথা
মন্দ কাজের সমালোচনা নয় নিজে ভাল কিছু করার চেস্টা করি । অন্যের সমালোচনায় কৃতিত্ত নেই কৃতিত্ত কেবল নিজের পরিবর্তনেই।

মানুষ আল্লাহর রহস্য

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের অন্তর এ আল্লাহ্‌ জাতরুপে অবস্থান করার কারনেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব । মানুষ যেমন আল্লাহর রহস্য তেমনি ভাবে শয়তানেরও রহস্য। গুরুপ্রেম যত গভীর হবে আল্লাহর পরিচয় লাভ তত সহজ হবে। আমার “আমি” নামক পবিত্র নফস হতে খান্নাসরুপী ষড়রিপুর শয়তানের বন্ধন হতে কেমন করে মুক্তি পাওয়া যায় সেই শিক্ষাটি একজন সত্যগুরু হতে গ্রহন করে নিয়ে সেই পথেই এগিয়ে যেতে হবে। আল্লাহ্‌ ও শয়তান এই দুইটি সম্পূর্ণ বিপরীত মুখী । আল্লাহ্‌ পবিত্র হলে শয়তান অপবিত্র, আল্লাহ্‌ স্রষ্টা কিন্তু শয়তান সৃষ্টি, এই দান্দিক দুই মেরুর মিশ্রণই হল মানুষ। কলব শয়তানের কু মন্ত্রনা দানের প্রধান কেন্দ্র হলেও আবার সেই কলব ই আল্লাহর আরস। আল্লাহ্‌ জাত রুপে এই কলবেই অবস্থান নেয়। তাই মানুষই শয়তানের প্রকাশ আবার মানুষই আল্লাহর প্রকাশ। আল্লাহ্‌ সর্বপ্রথম সবচেয়ে ভাল ফেরেস্তা বানালেন । কিন্তু ফেরেস্তারা আল্লাহর সব চেয়ে প্রিয় ছিল না , তারপর সব চেয়ে খারাপ শয়তান বানালেন। এইটাও আল্লাহর সব চেয়ে প্রিয় ছিল না। মানুষ ভাল এবং খারাপের সমন্বয় এ তৈরি। এই মানুষই আল্লাহর সব চেয়ে প্রিয়। তাই তার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তার পরিচয় মানুষের মাধ্যমে, তার নুরের বিকাশ স্থল মানুষের মাধ্যমে, তার সৃষ্টির বিকাশ মানুষের মাধ্যমে। এই মানুষকেই দিলেন তিনি জগত পরিচালনার দায়িত্ত। এই মানুষ কেই দিলেন তিনি সম্পূর্ণ ফানা হয়ে আল্লাহর মধ্যে মিশে যাবার ফর্মুলা। এই মানুষের জন্যই তিনি সৃষ্টি করলেন বিশ্বজগৎ। মানুষের জন্যই নাজিল করলেন তার কিতাব। মানুষের মধ্যে থেকেই তিনি নির্বাচিত করলেন তার খলিফা। আল্লাহ্‌ নুরের, শয়তান ধোয়া বিহীন আগুনের, কিন্তু মানুষ মাটির তৈরি হলেও এই ৩ টি মানুষের মধ্যে একাকার হয়ে মিশে আছে। তাই নিজেকে চিনতে পারলেই আল্লাহকে চেনা যায়, আল্লাহকে পাওয়া যায়। তাই মহানবী (দঃ) বলেছেন- মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু- অর্থ – যে নিজেকে চিনেছে সে তার রব কে চিনেছে। তাই আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছেন- তার কথা সেই বলছে, তার কাজ সেই করছে। মানুষের এই রহস্য বুঝতে না পেরেই জিন জাতির আবুল গাণ্ডিব এর ছেলে আজাজিল ফেরেশতাদের সর্দার থেকে বিতাড়িত শয়তান এ পরিণত হল। অথচ আবুল গাণ্ডিব এর ছেলে আজাজিল ছয় কোটি বছর ইবাদত করেছিলেন। এর মধ্যে এক লক্ষ বছর শুধু আল্লাহ্‌ আল্লাহ্‌ জিকির করেছিলেন। শয়তান আদম পুজার বিরুদ্ধে। কিন্তু শয়তান আল্লাহ্‌ পুজা করতে কখনও অস্বীকার করে নি। ঠিক যেন শয়তানের ধর্ম টার সাথে হুবুহু মিলে যায় আজকের আহলে হাদিস, জামাতে ইসলাম, অহাবি দের সাথে, অহাবি, জামাত, আহলে হাদিস দের আল্লাহ্‌ পুজা করতে কোন আপত্তি নাই কিন্তু পীর, অলির কথা আসলেই শয়তানের মত আমি এক আল্লাহ্‌ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না বা মানি না চলে আসবেই। এই বেহুশদের চৈতন্য ফিরে আসতে আর কত যুগ অপেক্ষা করতে হবে তা আমার জানা নাই। তবে এইটা ঠিক সবায় সত্য পেলে আল্লাহর দুনিয়া সৃষ্টির খেলাটা বন্ধ হয়ে যাবে। তাই বিষয় টা নিজের বা সত্য পথ প্রাপ্ত দের দায়িত্ব অসচেতনতার কথা স্বীকার না করে তকদিরের লিখন বা তাদের কে গালাগালি করেই ক্ষান্ত হওয়া উচিত। যা আজকের পীর ফকিররা অহরহ করছে। আত্ম সমালোচনার জন্যই কথাটা বললাম কেও কষ্ট পেয়ে থাকলেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×