somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহিহ কথা
মন্দ কাজের সমালোচনা নয় নিজে ভাল কিছু করার চেস্টা করি । অন্যের সমালোচনায় কৃতিত্ত নেই কৃতিত্ত কেবল নিজের পরিবর্তনেই।

বিভ্রান্তির অক্টোপাশে বন্দী মহরমের ইতিহাস।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১০ মহরম। সকালে পত্রিকা পড়তে গিয়ে দেখলাম দৈনিক প্রথম আলো তে “পবিত্র আশুরার গুরুত্তপূর্ণ ঘটনা” শিরোনামে একটি লিখা পড়লাম। একই রকম একটি লিখা আহলে সুন্নত ওয়াল জামাত এর মুখপাত্র দৈনিক তরজুমান এ সৈয়দ অছিউর রহমান আল কাদেরির যা লিখেছিল কয়েক বছর আগে। শিয়াদের একটি ওয়েব সাইট এ ও একই লিখা । লিখা গুলা পড়লে এজিদ এর পা চাঁটা মোল্লাদের বাহবা দিতে হয় কারন তারা মহরমের আসল ইতিহাস চাপা দিতে যে বানানো ঘটনা রচনা করেছিল তা ১০০% সার্থক হল। তাই আজকে জাকির নায়েক এর মত নব্য পা চাঁটা এজিদের দল ও তার দলবল মিলে কারবালার ঘটনার মুল খলনায়ক এজিদ কে দায়মুক্তি দিচ্ছে আবার অন্যান্য মুসলিমরা এমন কি আহলে বায়াত প্রেমিক আহলে সুন্নত ওয়াল জামাত ও শিয়ারা পুরানো বানানো ঘটনা গুলা বিশ্বাস করছে। অথচ একটু চিন্তা করলেই বুঝা যায় ১০ মহরম এর ঘটনাগুলা সত্যি নাকি বানানো। মূল কথায় আসি।
১০ মহরম নিয়ে যে সব ঘটনা লিখা হয় তার মধ্যে
১।পৃথিবী সৃষ্টি করা হয় ১০ মহরম‪। ‬
‪২।‎আদম‬ আ: ও মা হাওয়া আঃ কে সৃষ্টি করা হয় ১০ মহরম এবং বেহেস্তে প্রবেশ করানো হয় ১০ মহরম।
‪৩। ‎সাড়ে‬ তিনশত বছর পর আদম আ: তওবা কবুল হয় ১০ মহরম।
৪।আদম আ: হাওয়া এর আরাফাতের ময়দানে সাক্ষাত হয় ১০ মহরম
৫। ২ হাজার নবীর জন্মদিন ১০ মহরম।‪ ‬
৬। সব প্রথম রহমতের বৃষ্টি বষিত হয় ১০ মহরম
‪৭। নুহ‬ আ: এর কিস্তি জুদী পর্বতে ভিড়ে ১০ মহরম।

‪৮।মুসা‬ আ: তাওরাত কিতাব লাভ করেন ১০ মহরম
৯। মুসা আঃ তূর পাহাড় এ গিয়ে আল্লাহর সাথে কথা বলেন ১০ মহরম।
১০।মুসা আ:ফেরাউন থেকে মক্তি লাভ করেন ১০ মহরম
‪১১।দাউদ‬ আ: এর প্রাথনা কবুল হয় ১০ মহরম
‪১২। সোলাইমান‬ আ: এর রাজত্ব ফিরে পান ১০ মহরম
‪১৩। ‎ইউসুফ‬ আ: কুয়া থেকে মুক্তি লাভ করেন ১০ মহরম
১৪।৪০ বছর পর পিতা ইয়াকুব আ: এর সাথে পুত্র ইউসুফ আ: এর সাক্ষাত ১০ মহরম
১৫। আইয়ুব আঃ এর ১৮ বছর পর রোগমুক্তি লাভ করেন ১০ মহরম
‪১৬। ইউনুছ‬ আ: মাছের পেট হতে মুক্তি লাভ করেন ১০ মহরম।
১৭। ইব্রাহীম আঃ কে অগ্নিকুন্ড থেকে মুক্তি পান ১০ মহরম।
‪১৮। ঈসা‬ আ: এর উধ্বাকাশে আরোহন ১০ মহরম।

১৯। ৬১ হিজরী ঈমাম হোসাইন আঃ এর শাহাদাত ১০ মহরম।

উপরের ঘটনা গুলার দিকে তাকালে দেখা যাচ্ছে সর্বশেষ ঘটনা ইমাম হুসাইন এর শাহাদাত ছাড়া সব গুলাই আনন্দের ঘটনা। অতীতের সমস্ত আনন্দের ঘটনাকে ১০ মহরম বানানো হল কারন এই দিন যেন কেও শোক পালন না করে সবায় আনন্দ উৎসব পালন করে। হাজার বছরের এজিদের গোলাম শ্রদ্ধেয় অর্থ, নারী ও মদ পূজারী আলেম সমাজের প্ল্যান বাস্তবায়ন হতে দিচ্ছে না কেবল শিয়ারা। তারা এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করছে তাই তাদের শোক মিছিল এ বোমা হামলা অতি সাধারন একটা ঘটনা। আজ থেকে এই সংস্কৃতি বাংলাদেশেও শুরু হল। আরে বেয়াক্কেলের দল শেষ নবীর জন্মদিন নিয়ে কত বিতর্ক, মহানবী নামাজে কোথায় হাত বাঁধতেন টা নিয়ে বিতর্ক, মাত্র ১৪০০ বছর আগে বর্ণিত হাদিস নিয়ে এত বিতর্ক কিন্তু তার ও আগে ১০ মহরম এ আদম আঃ কে সৃষ্টি করা হয়েছিল তা নিয়ে কোন বিতর্ক নেই। কে লিখে রেখেছিল ১০ মহরম এর এতগুলা ঘটনা? আরাফাতের ময়দানে আদম হাওয়ার মিলন, তওবা কবুল এর সময় তো হাবিল কাবিল ও ছিল না। তাহলে লিখলো কে? তখন তো ক্যালেন্ডার ও ছিল না। জুদি পাহাড় এ নুহ নবীর কিস্তি ভিড়ালো সে দিন ১০ মহরম কি ভাবে জানা গেল? তখন তো হিজরি সাল ও ছিল না। এমনকি কোন ক্যালেন্ডার ও ছিল না। এই ভাবে সব গুলা ঘটনা পর্যবেক্ষণ করলে বুঝা যায় একটি কষ্টের, দুঃখের, বেদনার ঘটনা কে চাপা দেয়ার জন্য যুগে যুগে এজিদ পন্থী মোল্লারা বহু নব্ আবিষ্কৃত কাহিনীর অবতারণা করেছে। যা দ্বারা বিভ্রান্ত হয়েছে কট্টর আহলে হাদিস থেকে শুরু করে মধ্যপন্থী আহলে সুন্নত ওয়াল জামাত পর্যন্ত এমন কি শিয়ারা পর্যন্ত সবগুলা আনন্দের ঘটনা বিশ্বাস করছে। এজিদের সৈন্য দলের সবার মুখে দাড়ি ছিল, মাথায় টুপী পাগড়ী ছিল, সবায় ৫ ওয়াক্ত নামাজি ছিল কিন্তু এদের সবার সামনে ইমাম হুসাইন আঃ এর শেষ বানী “তোমাদের মধ্যে কি একজন মুসলমান ও নেই”? তাহলে কি সবায় কাফের ছিল? এই ঘটনা জানলে তো মুসলমান কে কাফের বলা যাবে না এই ফতোয়া অসার হয়ে যায়। হযরত ওমর রাঃ এর সময় থেকে শুরু হল হিজরি সাল গননা কিন্তু আমরা ১০ মহরম এর সব ঘটনা বিশ্বাস করছি আদম আঃ এর আরও আগের সময় থেকে। যখন হিজরি সাল ছিল না তখন মহরম এর ১০ তারিখ কি ভাবে এল?

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×