somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহিহ কথা
মন্দ কাজের সমালোচনা নয় নিজে ভাল কিছু করার চেস্টা করি । অন্যের সমালোচনায় কৃতিত্ত নেই কৃতিত্ত কেবল নিজের পরিবর্তনেই।

বন্ধু, তুমি একটা ভিক্ষুক বৈ কিছুই নও

১৬ ই মে, ২০১৬ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি সম্মান খুঁজছো? কিন্তু তুমি পাচ্ছো অপমান। যে ব্যক্তি সম্মান খুঁজে বেড়ায়, তার কী নিজের প্রতি যথেষ্ট সম্মান আছে? বরং যদি বলি যার আত্মসম্মানবোধ নেই, সে অন্যদের সম্মান নিয়ে সেটা পূরণ করে নিতে চায়। এটা করে সে নিজের আত্মসম্মানবোধের ঘাটতি ঢাকা দিতে সচেষ্ট।

সম্মান পাবার আকাংখা হলো একটি সংকেত। এটা বোঝায় তুমি নিজেকে অভ্যন্তরে অসম্মানিত ভাবছো। তোমার মনে হয়, তুমি বুঝি কিছুই না।

তো, তোমার কী মন চায়? তুমি চাও: অন্যরা তোমায় সম্মানভরে সম্বোধন করুক। তোমাকে মাল্য দিক, মুকুটে ভূষিত করুক। তোমার জন্য চারিদিক পোষ্টার, ব্যানারে ছেয়ে গেলে মন্দ হয় না। তোমার নামে পতাকা উঠুক। অন্যেরা করুক, আরো অনেক কিছু। অনেক, আরো অনেক।

বন্ধু, তুমি একটা ভিক্ষুক বৈ কিছুই নও। তুমি যখন সম্মান চেয়েছো, বলা যায় ইতোমধ্যেই তুমি নিজেকে অপমান করেছো। এবং এই অপমান গভীর থেকে গভীরে যেতে থাকে।

‘লাও জু’ বলেন, “কেউ আমাকে অপমান করতে পারে না। কারণ আমি সম্মান চাই না। কেউ আমাকে পরাজিত করতে পারে না। কারণ আমি জেতার ধারণা বা ইচ্ছা দুটোই পরিত্যাগ করেছি।”

দেখো, তুমি আমাকে কীভাবে পরাজিত করতে পারো? তুমি শুধু তাকেই পরাজিত করতে পারো, যে জিততে চায়। অদ্ভূত ঠেকছে, তাই না?

“সফলতার আশা করছো? তুমি বিফলই হবে। তাই সে আশা না করাই উত্তম। তাহলে পরে দেখবে, কেউ তোমাকে আর ব্যর্থ বানাতে পারবে না।”

তুমি সূক্ষ্ণভাবে দৃষ্টি দাও। দেখতে পাবে, পৃথিবীতে যারা সম্মান চায় না তারাই সেটি পায়। যারা সফলতা চায় না, তারাই তা পায়। কারণ তারা তথাকথিত সাফল্যের কাঙ্গাল নন। তারা অভ্যন্তরে সফল। এর চেয়ে কোন সে অধিকতর সফলতা, যা তুমি খুঁজছো? তুমি তোমাকে বোঝ?

ধরো, ইতোমধ্যেই তুমি নিজস্বত্ত্বা দ্বারা কুর্নিশপ্রাপ্ত হয়েছো। আর বেশি কী চাও তুমি? জন্ম দিয়েই অস্তিত্ব তোমায় সম্মানিত করেছে। যথেষ্ট প্রাচুর্য তোমায় দেয়া হয়েছে। স্বত্ত্বা তোমায় জীবন দিয়েছেন। তোমায় চোখ দিয়ে সম্মানিত করেছেন। চোখজোড়া খোল। দেখো সবুজ বনানী, ফুল-পাখি। চারিদিকে সব। তোমায় কান দেয়া হয়েছে। গান শোনো। সঙ্গীতে অবগাহণ করো। শোনো ঝর্ণার রিনিঝিনি। অস্তিত্ব তোমায় দিয়েছেন চৈতন্য, যাতে করে তুমি একজন প্রবুদ্ধ হতে পারো। আর কী তুমি চাও?

এরই মধ্যে তুমি যথেষ্ট সম্মানিত হয়েছো। প্রকৃতিই তোমাকে প্রত্যয়ন করেছে। আর তুমি এখনো প্রত্যয়িত হতে চাচ্ছো অন্যদের দ্বারা? তুমি কী তাদের ব্যাপারে ভাবছো, যারা তোমার সমগোত্রীয়? তাদের কথা, যারা তোমারই মতো প্রত্যয়ন ভিক্ষা করে? ভাবছো তারাও তো তোমার কাছে সম্মান চায়, তাই না?

কল্পনা করো: দুই ভিক্ষুক মুখোমুখি বসে একজন আরেকজনের কাছে ভিক্ষা চাচ্ছে। এটি খুবই কৌতুকপ্রদ বিষয়। খুবই মজার। উপভোগ্য।

কীভাবে তোমরা কিছু পাবে? দুজনই তো ভিক্ষাকারী। ওহে, কার কাছে তুমি সম্মান খুঁজে মরছো? কার সামনে তুমি দাঁড়াচ্ছো? সেও কী তোমার মতো নয়? বস্তুতঃ এসবের মাধ্যমে তুমি নিজেকেই অপমানিত করছো। এবং এই অপমান দিনদিন গভীরতর হবে।

সন্তোষ হলো : তোমার যা আছে, সেদিকে দৃষ্টি দাও। মনের চোখ খোল। এবং দেখো ইতোমধ্যেই তুমি কী কী পেয়েছো, বন্ধু।

মূলঃ ওশো

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×