somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহিহ কথা
মন্দ কাজের সমালোচনা নয় নিজে ভাল কিছু করার চেস্টা করি । অন্যের সমালোচনায় কৃতিত্ত নেই কৃতিত্ত কেবল নিজের পরিবর্তনেই।

শবে বরাত নিয়ে আল্লাহ ও মহানবীর জন্য আফসোস!

১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের এই জ্ঞান- বিজ্ঞানের যুগে অনেকেই বুঝে গেছেন যে শবে বরাত কুরান - হাদীসে নেই তাই এটা পালন সুস্পষ্ট হারাম ও বেদাত। আজকের ইন্টারনেটের যুগের মানুষ আগের মানুষের চাইতে অনেক বেশি জানবে এটাই স্বাভাবিক। তাই খুভ আফসোস হচ্ছে তাদের নিয়ে যারা গত ১৪০০ বছর এই অপ্রয়োজনীয় দিনটি মহা গুরুত্বের সাথে পালন করে এসেছেন।
আফসোস মহানবীর জন্য যিনি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন।
আফসোস মহান আল্লাহ তালার জন্য যিনি এই দিনে মুসলমানদের প্রথম কেবলা পরিবর্তন করে এই দিনকে সম্মানীত করেছেন। ( দেখুন আল্লাহ কত বড় বেদাতি)
আফসোস বিখ্যাত তাবেয়ী প্রথম শতাব্দীর মুজাদ্দিদ উমর বিন আব্দুল আযীয (রঃ) এর জন্য যিনি খলিফা থাকাকালে বসরার গভর্নর আদী বিন আরতাতকে লিখে পাঠান :
তুমি বছরের চারটি রাতকে গুরুত্বের সাথে গ্রহণ করব এর মধ্যে শবে বরাত ও আছে।

আফসোস জগত বিখ্যাত ইতিহাস লেখক আল্লামা ইবনে কাসীরের জন্য যিনি তার কালজয়ী গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার ৯ম খন্ডে মধ্যে ইমাম ইবনে জারীর তারাবী নিজস্ব সনদে বর্নিত "শবেবরাতে পুরো বছরের যাবতীয় কাজের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়, পরবর্তী বছরের জন্ম মৃত্যু নির্দিষ্ট করা হয়।

আফসোস মহানবীর প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) এর জন্য যিনি শবে বরাতের মাহাত্ম্য প্রসঙ্গে বলেন: শবেবরাতে সব বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয়, আর শবেকদরে দায়িত্বশীল ফিরিশতাগণকে (কার্যকর করার জন্য) বুঝিয়ে দেওয়া হয়। (তাফসীরে রুহুল মায়ানী)

আফসোস শাফেয়ী মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফেয়ী (রঃ) এর জন্য যিনি শবে বরাত প্রসঙ্গে স্বীয় বিখ্যাত গ্রন্থ ‘কিতাবুল উম্ম’ তে বর্ননা করেন।

আফসোস উম্মুল মুমেনীন আয়েশা সিদ্দিকা ( র:) এর জন্য যিনি শবে বরাতের রাতে মহানবী কোন দোয়া বার বার পড়তেন তা শিক্ষা দিয়েছেন।

আফসোস আল বাইয়্যিনাত ফতোয়া বিভাগের জন্য যারা ২৫০ এর অধিক শবে বরাতের পক্ষে শরিয়তি দলিল সংগ্রহ করে ফতোয়া দিয়েছেন।

আফসোস মাসিক আদর্শ নারীর সম্পাদকদের জন্য যারা কস্ট করে পিস টিভির মতিউর রহমান মাদানিকে বাহাসের আমন্ত্রণ জানান কিন্তু মাদানি সাহেব তাতে সাড়া দেন নি হয়ত তার জন্য এই সব চুনোপুঁটি দের সাথে বাহাস করে সময় নস্ট করার দরকার ছিল না।

উপরের মহানবী , সাহাবা, তাবেয়ী, তাবে তাবেঈন যারা শবে বরাত পালন করে মহা পাপ করে ফেলেছেন, বেদাত প্রচলন করেছেন তারা আজকের শবে বরাত বিরোধী আল্লামা, মওলানা দের সান্নিধ্য প্রাপ্ত হয়ে ধন্য হলে এই রকম বেদাত থেকে মুক্ত থাকতে পারতেন। যা মহানবী, সাহাবা, তাবেইন রা বুঝলো না তা আজকে অনেকেই বুঝে গেছে আলহামদুলিল্লাহ।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৪০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×