somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহিহ কথা
মন্দ কাজের সমালোচনা নয় নিজে ভাল কিছু করার চেস্টা করি । অন্যের সমালোচনায় কৃতিত্ত নেই কৃতিত্ত কেবল নিজের পরিবর্তনেই।

লজ্জিত বাংলাদেশ ! ধর্ষিত জাতি

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষন করার আগে ব্লেড দিয়ে কেটে পুজার যৌনাঙ্গের প্রবেশপথ বড় করা হয়। আটকে রেখে টানা ১৮ ঘন্টা ২ জন হায়েনা রেইপ করে!! ধর্ষণকারী সাইফুল ও মামলার আসামিদের একজন ৪২ বছর বয়সি সাইফুল অপর আসামি ৪৮ বছরের কবিরাজ। .সারারাত ধরে ২ টা জানোয়ার টানা ধর্ষন করে পূজাকে একটি হলুদের ক্ষেতে ফেলে রেখে যায়। অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় পূজাকে যে তার আগের দিন থেকে সে নিখোঁজ ছিল৷

শিশুকন্যা আয়েশাকে (৮) নিয়ে গাজীপুরের শ্রীপুর স্টেশনের চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়েছিলেন দরিদ্র হযরত আলী (৪৫)। সেখানেই মর্মান্তিক মৃত্যু ঘটেছিল পিতা ও মেয়ের। মৃত্যু দুইটি অন্যান্য ঘটনার মতো ছিল না, ৮ বছরের ধর্ষিত মেয়ের বিচার না পেয়ে হযরত আলী মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিলেন

যশোরে হোটেল কর্মী ১৯ বছর বয়সী ছায়া খাতুনকে ধর্ষণের পর হত্যা করেছে তিন কিশোর । ‘ত্রিভুজ প্রেমের’ সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জড়িতরা স্বীকার করেছে। হত্যাকারীদের ৩ জনই বাসের হেলপার এবং বয়স মফিজ ১৪ বছর, পারভেজ ১৫ বছর, সজিব ১৪ বছর।


দেশে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৪৪ জন শিশু ধর্ষিত!

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা রোড এলাকায় সেটেলাররা সংঘবদ্ধ হয়ে কামিনি কুমার চাকমা নামে এক কৃষকের প্রায় ১২০০ কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (সুবেদার) কিবরিয়া বিনা পয়সায় ৫টি বড় বড় কলাছড়া দাবি করেন।ভুক্তভোগী জানান এর আগেও তাকে প্রতি সপ্তাহে বিনা পয়সায় ২টি করে কলাছড়া ক্যাম্পে দিয়ে আসতে হতো। আজ কলাছড়ার পরিমাণ বেশি ও বড়গুলো চাওয়ায় তিনি দিতে অস্বীকার করেন। তাই ওয়ারেন্ট অফিসার কিবরিয়া ক্যাম্পের পাশে বসবাসকারী সেটলারদের লেলিয়ে দিয়ে বাগানের প্রায় ১২০০ টি কলা গাছ কেটে দিয়েছে।এদিকে প্রায় ১২০০ কলাগাছ সেটেলার কর্তৃক কেটে সাবাড় করে দেওয়ায় কামিনী চাকমা হতাশা হয়ে পড়েছেন।তিনি বলেন যখন খুশী সেনা সদস্যরা আমার বাগান থেকে কলাছড়া বিনা পয়সায় নিয়ে যেত। আমি গরীব মানুষ, এভাবে সেনারা সেটেলার লেলিয়ে দিয়ে আমার কলাগাছগুলো কেটে দিবে জীবনেও ভাবতে পারিনি। আমাকে প্রচুর পরিমাণে ক্ষতি করেছে তারা

সোহাগী জাহান তনু হত্যার এক বছর পেরিয়ে গেছে, এখনো কোন আসামী ধরা পড়েনি। আদৌ ধরা পড়বে সেই সম্ভাবনা আছে বলে মনে হয়না।


.ছোট্ট ফাতেমার কি দোষ ছিলো??.একটি ছোট শিশুকে তুলে নিয়ে গেল, ধর্ষন করলোবাবা বিচার চাইতে গেল থানায়, ১০০০ টাকার পুলিশ কিনতে চাইলো ফাতেমার হারানো ইজ্জত যেই পুলিশের কাছে সে বিচার চাইতে গেছে সে পুলিশ-ই তার দুইদিন পর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষন করেছে


সিলেটের জৈন্তাপুরে মা-মেয়েকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ ক’রে ফেইসবুকে ছড়িয়ে দিয়েছে এক পুরুষ। ওই পুরুষের নাম নিমার আহমদ। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে নিমার। পরে ওই ভিডিও চিত্র দেখিয়ে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ছয় মাসে নিমার তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে তার কিশোরী মেয়েকেও নিমার একইভাবে ধর্ষণ ক’রে ভিডিও চিত্র ধারণ করে.

৫ এপ্রিল পরীক্ষা না থাকায় রমেল চাকমা তরিতরকারি ও প্রয়োজনীয় জিনিস কিনতে নান্যাচর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ এলাকা থেকে আনুমানিক সকাল ১০টার সময় সেনাবাহিনীর নান্যাচর জোনের মেজর তানভির-এর নেতৃত্বে একদল সেনা সদস্য তাকে আটক করে টেনে হিঁচড়ে জোনে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর দিনভর তার উপর অমানুষিকভাবে শারীরিক নির্যাতন চালানো হয়। দিনভর এই অমানুষিক নির্যাতনের ফলে রমেল চাকমা গুরুতর অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে সেনা সদস্যরা সন্ধ্যায় তাকে থানায় হস্তান্তরের চেষ্টা করে। কিন্তু থানার কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা দেখে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর সেনারা তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করাতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখানে ভর্তি না করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেয়। সেনারা সেদিনই তাকে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সেনা নজরদারি ও পুলিশী পাহারায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল মারা যান রোমেল চাকমা। রমেল চাকমার মৃত দেহ পরিবার কে দিয়ে আবার পুনরায় পরিবার থেকে ছিনিয়ে নিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। সুযোগ দেয়নি আন্তস্টক্রিয়ার। আজ অবদি মেলেনি তার বিচার।


বিস্তারিত কিছু লিখার মত মন মানসিকতা, ধৈর্য, কোনটাই নাই তবে শুধু এতটূকূ বলা যায় আমরা অমানুষ শুয়োর হয়ে গেছি এখন আরো একটি মনুষত্তের আন্দোলন দরকার যা জাতিকে আবার মানুষ বানাবে।

সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×