রাজাকারের ফাঁসি চাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওদের মুখে মার লাথি মার
বলছে যারা, 'যুবক সমাজ
প্রজন্মের ওই চত্বরেতে
নষ্ট পথে বসেছে আজ।'
জয় বাংলা বলছে যারা
দীপ্ত চেতন যুবা তাঁরা
দেশ মাতারই অমল চেতন
ভালোবাসার আলোক ধারা।
রাজনীতির ওই বাঁকা পথে
চায় ক্ষমতা যে সব নেতা,
বিমল চেতন যুবক সমাজ
ফাঁস করে দে তাদের কথা।
দেশের মায়ায় প্রাণের টানে
আয় মিছিলে যাই চলে যাই,
দাও শ্লোগান পরান খুলে,
'রাজাকারের চাই ফাঁসি চাই।'
নষ্ট তারা ভ্রষ্ট তাদের
চিন্তা চেতন কর্ম ধারা,
এবার তাদের ছাড়তে হবে
এই পৃথিবীর শ্যামল ধরা।
রক্ত দিয়ে কেনা আমার
লাল সবুজের ঐ পতাকা,
খুবলে খেতে চায় যাহারা
তাদের এবার শক্তি দেখা।
একাত্তরের চেতনাতে
দৃপ্ত মনে যাই এগিয়ে,
অন্ধকারের জীব যে তারা
দে থুথু দে তাদের গায়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন