প্রেম আর ধোয়া যায় না রাখা চাপা,
বিন্দু থেকে সিন্ধু হয়ে নিন্দার কাটা ফুটে;
তাই, শ্বাশ্বত প্রেম হয় না কভু মাপা,
তীব্র বেগে পরস্পরের মনের পানে ছুটে।
চক্ষু মুদে অক্ষির আলো হেরে,
নয়ন জলে ছায়া ফেলে তাজমহলের রূপ;
এ যে, প্রখর তৃষ্ণা সকল সুধা ছেড়ে,
ভালোবাসার দরজা খুলে পরস্পরে চুপ।
প্রেম হলো ধীর, প্রশান্তময় মায়া,
নিশ্চয়তার চরমতম স্বর্গ-সুখের পরশ;
সে তো, স্বার্থবিহীন লাল গোলাপের ছায়া,
ভিখারীকে রাজা বানায় প্রেম এমনই সরস।
১৮/০৯/২০১৫
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



