খোকা বলে, 'আয় না খেলি পদ্যের মিলমিল,
ঝাউবনেতে রোদ কেঁপেছে শব্দের ঝিলমিল।'
খুকি বলে, 'রাখো তোমার ছন্দের ঐ মিলটা,
চক্ষু খুলে দেখো এবার উড়ছে ভূবন-চিলটা।'
ছোট্টকালে আমরা সবাই অনেক ভালো ছিলাম,
পুতুল খেলার ছল করে যে পরস্পর মন দিলাম।
মনের ছায়া পুড়ছে রোদে, কষ্ট ভাসে জলে,
খোকা এবং খুকি এখন ভিন্ন ছাদের তলে।
২৫/০৮/২০১৫
সেনপাড়া পর্বতা, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



