somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজবিদ্রোহী কবি

০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হে রাজবিদ্রোহী! কারাগারে বন্দি হয়েও গেয়ে গেছো
শিকলভাঙার গান। ধূমকেতুর শিখায় পোড়াতে চেয়েছো
অত্যাচারী রাজার মুকুট, রাজদণ্ড, তার অহঙ্কার।
সকল রাজার রাজা যিনি; সকল বিচারকের সেরা বিচারক,
সেই অনন্ত অনাদি সত্যের প্রতিভূ- জাগ্রত ঈশ্বর,
মানবিক অধিশ্বর। যার আদালতে রাজার মুকুট,
ভিখারির থালা অবহেলাভরে একইসাথে মাটিতে লুটায়।
ধনী-নির্ধনীর মান যেখানে সমান।
যেখানে কখনও পাশাপাশি চলে না-
ন্যায় ও অন্যায়, ধর্ম ও অধর্ম, আইন ও আইনহীনতা।
সেই সার্বভৌম ঈশ্বরের প্রতিনিধির মতোন
কী! অবলীলায় বলে গেছো চিরন্তন চিরসত্যের বচন-
'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।'
রাজার রুদ্রতা, স্বার্থ, লোভ, শক্তির বিপক্ষে লড়ে গেছো
নিষ্কলুষ প্রাণের অম্লান, অনির্বান, সত্যের স্বরূপে,
অপ্রকাশ্য সত্যকে করেছো প্রকাশিত অখণ্ড স্রষ্টার নামে;
তাতেই লভেছো পরমানন্দ। লক্ষ্যের স্বয়ংসত্য প্রকাশে
কলমের নিবে এনেছো লেলিহান শিখা- গান-কবিতা।
তোমার চেতনায় ছিলো অমোঘ বিদ্রোহী বারুদের হুঙ্কার,
বাঁশরির সুরে, ইঙ্গিতে-আভাসে চির সত্যের প্রকাশ।
রক্তিম-ঊষার আশা জাগানিয়া, ওগো অমৃতের পূত্র!
ঈশ্বরের সত্যের অগ্নিমশাল জ্বালানোর আগে নিভে গেলে।
হায়, আফসোস! শোকের মাতম সারা বাংলায়!
তারপর,
এক নবুয়তি লাভের সমান বয়স সময়ের পর,
আরেকজন দেশপ্রেমিক অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
যার নাম- মুজিবুর। যাকে ভালোবেসে বাঙালিরা কয়- বঙ্গবন্ধু।
চিরসত্যের অগ্নিস্ফুলিঙ্গ! এই পৃথিবীর তুমুল বিস্ময়!

উৎপীড়িত-আর্তের পক্ষে চিরসত্য প্রকাশের বিদ্রোহীর বিরুদ্ধে
প্রহসনের বিচারের নামে সত্যের যিশুকে যেমন ক্রশবিদ্ধ করেছিলো;
তেমনি বাঙালির আশা-ভরসার অভ্রভেদী আলোর মশাল
জ্বেলেছিলো যে সত্যসাধক, কবিদের কবি- শ্রেষ্ঠ কবি!
তাকেও রাজানুগত্যহীন বিদ্রোহী আখ্যায় বন্দি করেছিলো
পাকিস্তানের বর্বর ভয়ঙ্কর কুলাঙ্গার শাসকেরা-
অসত্যের অাসুরিক রাজশক্তি চার বাই চল্লিশ ফুটের 'সেলে'।

প্রাগৈতিকহাসিক সম্রাটদের মতো তারা চেয়েছিলো,
সত্যসুন্দরের পুজারীকে অত্যাচার নিপীড়নে স্তব্দ করে দিতে।
তারা চেয়েছিলো, শারিরীক, মানসিক তীব্র নির্যাতনে
অগ্নিস্ফুলঙ্গের জ্যোতিষ্ককে মানসিকভাবে অসুস্থ করে দিতে,
অপমৃত্যুর কঠিন পথে ঠেলে নিয়ে যেতে।
তাই, বাঙালি জাতিসত্ত্বার পুরোহিত শ্রেষ্ট বাঙালিকে
নির্জন, নিঃসঙ্গ সেলে সুদীর্ঘকাল একাকী রেখেছিলো তারা।
তাঁর সেলের দক্ষিণে গোয়াল ঘর-
মৌসুমী বায়ুতে বয়ে আনে উৎকট গন্ধে,
উত্তরে'- পাগলাগারদ,
মাঝে মাঝে সে সকল বন্দি পাগলদেরকে লাঠিপেটা করা হতো,
যাতে তারা আরো চিৎকার করে দোজখ বানায় কারাগার।
পূর্ব ও পশ্চিমে- একরারি আসামী, ভয়ানক প্রকৃতির,
সেখানে থাকতে হয়েছিলো
শ্রেষ্ট কবিকে চরম মানসিক অত্যাচার সহ্য করে।

চক্ষুষ্মান জাগ্রত-আত্মাই দেখে সত্যের আলোময় ছবি,
তাই তারা কবি, সত্যকে প্রকাশ করে বজ্র-নিনাদ স্বরে,
রাজদ্রোহের অপরাধে বারবার বিদ্রুপ,
অপমান, লাঞ্ছনা, আঘাতের পরেও,
নারীর ভালোবাসায় সন্তানের মতো দেশকে ভালোবেসে
অন্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফুর্তে উচ্চারণ করে জীবন্ত কবিতা।
যে বাণী জলদমন্দ্র সুরে বেজে উঠে আকাশে বাতাসে জনসমুদ্রে;
যে কবিতার বিদ্যুৎচ্ছটায় আলোকিত করে বিশ্ব চরাচর।
তেমনই কবি তোমরা-
বাঙালির কবি, চিরবিদ্রোহী কাজী নজরুল ইসলাম,
শাশ্বত বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৬/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×