গৃহবন্ধু
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাকে নিয়ে লেখা কবিতা আমার,
সে যেন একটি জলজ নদী;
তোলপাড় করে দু'পাড় ভেঙ্গে
অজানায় বহে দূর অবধি।
তার শরীরের ভাঁজে ভাঁজে জাগে
বালিয়াড়ি মোহ, মুগ্ধকর!
এ জীবন যেন দুঃখের নদী,
কেউতো রাখে না তার খবর।
অনন্তকাল ভালোবেসে যায়-
কখনো বন্ধু, কখনো মাতা;
ছায়দানকারী যেন মেঘমালা,
কখনো গাছের সবুজ পাতা।
কখনো ভগ্নি উদার প্রেমের,
কখনো সুখের বারবনিতা,
কখনো জাগায় তীব্রদহনে
প্রাণের গহীনে মরন-চিতা।
তার আশ্রমে কেটে যায় দিন,
গঞ্জনা আর ভালোবাসায়;
এরই মাঝে সে সরল প্রেমের
পরম পরশে সুখে ভাসায়।
স্বর্গ বালিক! মোহমায়া নামে
ধরণীতে এলে প্রেমোজ্জ্বল,
তোমার পরশে অহরহ ঝরে
আকাশ ভাঙিয়া গোলাপজল।
২৩/১০/২০১৯
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন