ফেব্রুয়ারি
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি!
তোমার নামে আহাজারি,
কতোই চলে প্রভাত ফেরি
একুশ তারিখ ভোরে।
বাংলা ভাষার জন্য যারা
নয় উদাসীন, আত্মহারা;
রক্ত ও প্রাণ দিলো তারা
মাতৃভাষার তরে।
ফেব্রুয়ারি মায়ের ভাষা,
ফেব্রুয়ারি সুখের আশা,
ফেব্রয়ারি ভালোবাসা
অন্তরে অন্তরে।
দুঃখ-সুখের কান্না-হাসায়,
সকল মনের ভালোবাসায়,
স্বপ্ন দেখায় মাতৃভাষায়
উজ্জ্বলতা ভরে।
বাংলা আমার প্রাণের কথা,
তাতেই লিখি দুঃখ-গাঁথা,
ভালোবাসার হাজার কথা
বাংলাতে সব ফোটে।
ভাষা লক্ষ ফুলের কলি,
ভাষা প্রেমের নামাবলী;
বাংলাতে দেই প্রাণোঞ্জলি
বাঙালি একজোটে।
মায়ের এমন ভাষাকে আজ
রাখবো করে মাথারই তাজ;
সংশোধনে নাই কোনো লাজ
শিখবো শুদ্ধ করে।
মায়ের ভাষা অমূল্য ধন,
বুঝে গেছেন মধুসূদন,
এবার সবাই করবো রে পণ
মাতৃভাষার তরে।
এই ভাষাকে সেরা ভেবে
অন্য ভাষায় শ্রদ্ধা রবে;
ভিন-ভাষীগণ বলবে সবে
একুশ প্রাণের গান।
বাঙালিরা এমন জাতি,
নয়কো তারা ক্ষুদ্রমতি;
ভিন্ন ভাষায় শ্রদ্ধা অতি
করে যে সম্মান।
ফেব্রুয়ারি. ফেব্রুয়ারি!
জন্ম বাংলাদেশে,
বিশ্ববাসী স্মরণ করে
গভীর ভালোবেসে।
২২/০২/২০২০
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন