''বল, বেটা তুই খুন করেছিস, গুম করেছিস তারে,
মর্ত্যলোকে পুলিশেরা পায় না খুঁজে যারে।
মেয়ের বাপে কেইস করেছে তোর নামেতে আজি,
রেপ করে তুই হত্যা করে গুম করেছিস। পাজি!
স্বীকার যদি নাইবা করিস আবার রিমাণ্ড এনে,
সাত পুরুষের নাম ভুলাবো, কলজে ধরে টেনে।''
ডিম থেরাপি, জল থেরাপি, ব্যাট থেরাপির পরে,
নির্দোষেও প্রাণ বাঁচাতে মিথ্যা স্বীকার করে।
এমনি কতোই ঘটনা যে ঘটছে অগোচরে,
নির্দোষেও কথা মতো কোর্টে স্বীকার করে।
আইন মোতাবেক হত্যাকারীর রায় হবে যে, ফাঁসি,
ইন দ্যা মিনটাইম, মৃতব্যক্তি(!) হাজির হয় যে আসি।
বিচারকের চোখ চড়কগাছ হত্যা হলো, কে রে?
কেনো এবং কি কারণে স্বীকার করেছে রে?
পরিশেষে, জানা গেলো মাইরের ছোটে কাবু,
মরা মোরগ নাচে রে ভাই ধরলে পুলিশ বাবু!
০৫/০১/২০২০
মিরপুর, ঢাকা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

