(ঠাকুরমাহমুদ বলেছেন: অনেক দিন পর ব্লগে মজাদার গল্প পড়েছি। সত্যি সত্যি মজাদার গল্প। আপনি এমন গল্প আরোও লিখুন।); তাই এ লেখা।
একজন ভদ্রমহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে বাংলাদেশ বিমানে যাচ্ছেন। ইতোমধ্যে, বাচ্চার টয়লেট চাপলো। তিনি বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, "তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি”। কিন্তু বাচ্চাটা ৩ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে, ভুল করে উল্টা দিকে চলে গেলো।
এদিকে আমাদের ঠাকুর মাহমুদ ভাই সে-ই প্লেনে করে যাচ্ছেন। তিনি টয়লেটে ঢুকলেন। ২ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, "হয়ে গেছে নাকি? তাহলে, দরজা খোলো, আমি তোমাকে ধুইয়ে দিয়ে দেবো। টয়লেটের ভিতরে বিস্মিত ঠাকুর মাহমুদ ভাই ভাবছেনঃ “উফ..., একেই বলে সার্ভিস! কে বলে বিমান বাংলাদেশের সার্ভিস খারাপ?
দ্বিতীয় পর্যায়ের কাহিনিটা এ রকম-, দরজায় করাঘাত শুনে তড়িঘড়ি করে ঠাকুর মাহমুদ ভাই বের হয়ে এলেন। তাকে দেখে মহিলা ''পাঁচ মিনিটেই খোকা তুই এত বড় হয়ে গেছিস!'' - বলেই বেহুঁশ হয়ে পড়লেন ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

