somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবির সরদার
কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

নির্বাচন - ২০১৯, শরীয়তপুর-২

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চায়ের কাপে ঝড় – ১

শরীয়তপুর – ২ আসন, নরিয়া এবং সখিপুর থানা। এখানে মোট চায়ের দোকান কতগুলো হবে। সবাই এক বাক্যে বলবে জানি না। জানারও কথা না। এ জাতিয় কোন পরিসংখ্যানও নেই। এসব চায়ের স্টলগুলোতে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন – ২০১৯। নির্বাচন নিয়ে পর্যালোচনা করা খুবই দুরূহ ব্যাপার। এ ক্ষেত্রে আপনি যত নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করেন না কেন, সমালোচনার পাত্র হবেনই। তারপরও এসব অপবাদ মাথায় নিয়েই পর্যালোচনা করতে হয়। কারণ চায়ের কাপে ঝড় তো তুলতেই হবে।

দেখা যাক শরীয়তপুর-২ আসনের পূর্বের ইতিহাস। এ আসনের ইতিহাস খুবই সরল। আওয়ামী লীগের মহা দূর্যোগের সময়ও এখানে নৈকা প্রতিকই বিপুল ভোটে জিতেছে। তাই সেদিক দিয়ে বিবেচনা করে বলা যায় নির্বাচন একতরফা হোক আর সুষ্ঠু হোক, নৌকা প্রতীকের বিজয় অবধারিত। তাই আমার আলোচনা আমি নৌকা প্রতীকের উপরই সীমাবদ্ধ রাখব। এখন কথা হল কে পাবে এই নৌকা প্রতীক? পূর্বে এ আসন ছিল শুধু নরিয়া থানা নিয়ে। এখন সখিপুর থানা যোগ হয়েছে। অতএব চায়ের কাপে ঝড় একটু ব্যাপক ভাবেই তুলতে হয়। এদুটি থানার বিভিন্ন চায়ের স্টলে কমবেশি তিনটি নাম উঠে আসে।

প্রথমতঃ অল্প কিছু স্টলে যে নামটি শোনা যায় তিনি হলেন অভিজ্ঞ রাজনীতিবিদ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী জনাব সুলতান মাহমুদ সীমন। তিনি এখন উপর মহলেই কিছুটা ঘোরাঘুরি করছেন। এলাকার জনগণ তাকে তেমন একটা পাচ্ছে না। তাছাড়া তার জনপ্রিয়তা বলতে গেলে এ দুটি থানার মধ্যে মাত্র ৩টি ইউনিয়নেই কিছুটা পরিলক্ষিত হয়। ইউনিয়ন ৩টি হল ভোজেশ্বর, বিঝারি ও ফতেহজঙ্গপুর। আরও পূর্বাপর বিভিন্ন ঘটনাবলী বিবেচনা করে তার প্রতীক পাওয়ার সম্ভাবনা ২০% এর বেশি দেখা যাচ্ছে না।

দ্বিতীয়তঃ যে নামটি একটু বেশিই শোনা যায় বিশেষ করে নরিয়া থানার ইউনিয়ন গুলিতে তিনি হলেন বাবার নামে বেশি পরিচিত ডাঃ খালেদ শওকত আলী। তিনি এখনও ব্যক্তিগত কোন রাজনৈতিক ইমেজ তৈরি করতে পারেন নি । যদিও ইদানিং এলাকার বিভিন্ন জনকল্যাণ মুলক কর্মকান্ডে তাকে দেখা যাচ্ছে। আমাদের দেশের গতানুগতিক ধারার মত উত্তরাধিকার সূত্রেই সে নৈকা প্রতীকের দাবিদার। তার প্রতীক পাওয়ার সম্ভাবনা ৩০%।

তৃতীয়তঃ যে নামটি বহুল উচ্চারিত, আনাচেকানাচে প্রতিটি চায়ের স্টলেই আলোচনায় আসেন যিনি তিনি হলেন প্রাক্তন ছাত্র নেতা জনাব এনামূল হক শামীম। উপরমহলে তার যেমন যোগাযোগ তেমনি এলাকায় ও তাঁর আনাগোনা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে তাকে সবসময়ই দেখা যাচ্ছে।
কাপের চা শেষ হয়ে যাচ্ছে, প্রচন্ড শীত পরছে, রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। তাই আজকের শেষ চুমুকে বলে যাই প্রতীক পাওয়ার ব্যাপারে তার সম্ভাবনা ৫০%।

_____ কবির সরদার (০৯/০১/২০১৮)
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×