চলছে ঢাকাসহ সারা দেশে টার্গেট কিলিং এর কাজ
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকাসহ সারা দেশে টার্গেট কিলিং বেড়ে যাওয়ায় উৎকণ্ঠা তৈরি হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কোনো গোষ্ঠী কোনো অসৎ উদ্দেশ্যে এগুলো ঘটাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের চিহ্নিত করতে পারছেন না। ফলে উৎকণ্ঠা আরও বাড়ছে। তাদের মতে হঠাৎ এই খুনোখুনির মধ্যে দেশের স্থিতিশীলতা নষ্ট করার মতলব থাকতে পারে। অপরাধগুলোর বিচার করতে না পারলে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব হবে না। জানা যায় একই কায়দায় গত দুই তিন দিনে চারজন খুনের শিকার হয়েছেন। সোমবার খুন হয়েছেন ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। তার দুই দিন আগে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংস্কৃতিকর্মী এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। তার আগের দিন গোপালগঞ্জে কুপিয়ে মেরে ফেলা হয় পরমানন্দ সাধু নামে এক পুরোহিতকে। চলতি মাসে ঢাকায় একইভাবে হত্যাকাণ্ডের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ।
এ ছাড়াও প্রতিদিন কম আর বেশি খুন হচ্ছে দেশের অনলাইন অ্যাকটিভিস্ট থাকা ব্লগার সহ বিভিন্ন লেখক প্রকাশক । একই ভাবে শিয়া, আহমদিয়া সম্প্রদায়ের পাশাপাশি বিদেশি এবং যাজক পুরোহিতরাও এসব খুনের পাল্লায় পড়ছেন । আর এসব হত্যাকাণ্ডের পর আইএস কিংবা আল-কায়েদার নামে দায় স্বীকারের বার্তা এলেও তা ভুয়া বলে উড়িয়ে দিয়ে পুলিশ বলছেন বাংলাদেশি জঙ্গিরাই এসব ঘটাচ্ছে।
তাছাড়াও সরকারি দলের নেতা কর্মিদের দাবী সরকারকে বেকায়দায় ফেলার জন্যই নাকি হঠাৎ করে ঢাকা সহ সারাদেশের এসব খুনখুনী
বেড়ে গেছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন