সম্ভবত আজ কালকের ভিতরে ফাঁসিতে ঝুলাবে ।
০৯ ই মে, ২০১৬ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন্দ্রীয় কারাগারে নিজামীর ফাঁসির প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভবত আজ কালকের ভিতরে ফাঁসিতে ঝুলাবে ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
এরই অংশ হিসেবে রোববার রাত ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।আপিল রিভিউ খারিজ হয়ে যাওয়ায় নিজামীর সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার সুযোগ রয়েছে। তবে তিনি প্রাণভিক্ষা চাইবেন না বলে পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে।
এখন নিজামীকে আনুষ্ঠানিকভাকে আপিল রিভিউর রায় জানানোর পর প্রাণভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। প্রাণভিক্ষার আবেদন না করলে বিধি অনুযায়ী ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা হবে।গত বৃহস্পতিবার রিভিউ খারিজের রায় ঘোষণার পরদিন নিজামীর সঙ্গে স্ত্রী-সন্তানসহ ১০ স্বজন দেখা করতে গেলে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি নাকচ করে দেন নিজামী।
এর আগে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন