somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পাপের কোন সাঁজা

১৫ ই মে, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জগতের সব ধর্মেই পাপের ও পুণ্যের হিসাবের কথা সমান ভাবে বলা হয়েছে। সেখানে ভালো কাজ করলে যেমন স্বর্গবাস বা বেহেস্ত আবার খারাপ কাজ করলেও নরক বা দোযখ বাসের বিষয়টি বলা হয়েছে। কোন ধ্মই বলে নাই পাপ পূর্ণের বিচার নাই ।
ঠিক সেভাবেই হিন্দুধর্মে কোন পাপের কী শাস্তি তা যেমন উল্লেখ আছে তেমন আছে মুসলিম ধর্মেও আবার তেমনই কোন প্রায়শ্চিত্ত করলে কোন পাপ থেকে ইহজগতেই মুক্তি পাওয়া সম্ভব তেমন কথাও বলা হয়েছে।যেমন বাইবেল সাতটি কাজকে সবচেয়ে বড় পাপ বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি হলো বিভিন্ন প্রকারের লোভ। তাছাড়াও রয়েছে ঈর্ষা অহঙ্কার ইত্যাদির কথা।

ইসলামে কর্তব্যে অবহেলা, পৌত্তলিকতা, ডাকিনীবিদ্যার অভ্যাস, হত্যা, অহংকার করা এবং অন্যের সম্পত্তি আত্মসাৎ করা ইত্যাদিকে কঠিন পাপ বলে বর্ণনা করা হয়েছে এবং সেই সংক্রান্ত পাপ যারা করেন তারা নরকে যাবে সে কথাও উল্লেখ করা হয়েছে। ইসলাম, হিন্দু বা খ্রিস্টধর্মাবলম্বীরা সেগুলোতে বিশ্বাসও করেন। যেহেতু ইসলাম বা খ্রিস্টধর্মে পুনর্জন্ম নেই, সেহেতু সব ফয়সালাই পরকালে, স্বর্গ অথবা নরকে।

কিন্তু হিন্দুধর্মে কোন পাপের কী শাস্তি এবং কী ধরনের পাপ করলে পুনর্জন্মে ঠিক কী হয়ে জন্ম নিতে পারে এই ধরাধামের মানবাত্মা তা অনেকটা স্পষ্ট করেই বলা হয়েছে। তাই আসুন আমরা দেখি এই জন্মের কোন পাপের ফলে পরজন্মে কী অবস্থায় পতিত হতে হবে তার একটি তালিকাঃ

১। ব্রহ্মহত্যাঃ নরকে মেয়াদ খাটার পরে ব্রহ্মহত্যাকারীকে পরজন্মে কুকুর, শুয়োর, গাধা, উট, গরু ইত্যাদি হয়ে জন্মাতে হয়।

২। সোনা চুরিঃ হিন্দুধর্মে বেশ ঘোরঘট্ট পাপ। পরজন্মে মাকড়সা, কুমির, সাপ হয়ে জন্মাতে হয়।

৩। গুরুপত্নীর সঙ্গে অবৈধ সম্পর্কঃ পরজন্মে ঘাস হয়ে জন্মাতে হতে পারে। অথবা মাংসাশী পশু।

৪।অতিরিক্ত মদ্যপানঃ নরকে মেয়াদ খাটার পরে পোকা হয়ে জন্মগ্রহণ পরজন্মে।

৫।নিষিদ্ধ খাদ্য ভক্ষণঃ নরকে মেয়াদ খাটার পরে কৃমি হয়ে জন্মাতে হবে

৬। ব্রাহ্মণের সম্পত্তি আত্মসাৎঃ পরের জন্মে ব্রহ্মরাক্ষস হতে হবে।

৭। শস্য চুরিঃ ইঁদুর হয়ে পরের জন্ম কাটাতে হবে।

৮।গুপ্তধন আত্মসাৎঃ পরের জন্মে নির্বংশ হতে হবে।

৯।বাজে তর্ক করলেঃ পরের জন্মে বিড়াল হয়ে জন্ম নিবে।

১০।খাদ্যের অন্যায্য দাম নেন যে ব্যবসায়ীঃ পরের জন্মে অবশ্যই কচ্ছপ হয়ে জন্ম নিতে হবে।

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×