somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ই জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করে তিনি দেশে বাকশাল কায়েম করেছেন

১৭ ই মে, ২০১৬ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে ইউরোপ সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতদিনের এই প্রথম দুই দিন কাটালেন লন্ডনে। এখানে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীর অবস্থানরত তাজ হোটেলের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়নসহ গুম-খুন ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন দাবি দাওয়া সংক্রান্ত পোস্টার নিয়ে স্লোগানও দিয়েছেন তারা।
লন্ডনে দুদিন কাটানোর পর প্রধানমন্ত্রীর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে বুধ থেকে শুক্রবার অনুষ্ঠেয় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি। সোমবার ১৬ই মে স্থানীয় সময় বেলা ৩টার দিকে বিএনপির একটি মিছিল তাজ হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। অবিলম্বে হাসিনাকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন দিতে হাসিনাকে বাধ্য করা হবে। শেখ হাসিনার লুটপাট আর স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই গণতান্ত্রিক প্রতিবাদ ব্রিটেনে অব্যাহত থাকবে।
শেখ হাসিনা যতদিন এখানে অবস্থান করবেন নিয়ম করে প্রতিদিন এই হোটেলের সামনে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে বলেও যোগ করেন তিনি।

যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন ৫ই জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করে তিনি দেশে বাকশাল কায়েম করেছেন, তাই আমরা তাকে ব্রিটেনে স্বাগত জানাতে পারি না।’
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে ওয়েস্ট মিনিস্টারের তাজ হোটেলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউকে বিএনপি’র সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির নেতা আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান, আকতার হোসেন, গোলাম রব্বানী, ফরিদ উদ্দিন, শহিদুল ইসলাম ও তাজ উদ্দিন, কামাল উদ্দিন, শামসুর রহমান, জসিম উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, ইব্রাহিম মিয়া, গাজী মুহম্মদ আল আমিন এবং খসরুজ্জামান খসরু, জাহেদ আলী, শামীম আহমেদ, নসরুল্লাহ খান যুনায়েদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পারভেজ মল্লিক, সাংবাদিক নুরে আলম, ছাত্রনেতা হাসিবুল হাসান, নাজমুল হাসান জাহিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম, মুহম্মদ এবি সেলিম, সাংবাদিক মাহবুব আলী খানশূর, মনিরুল হক, অনলাইন একটিভিসট শরিফুজ্জামান তপন, বিএনপি নেতা শাহিন আহমেদ, মানবাধিকারকর্মী এসকে তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, গরীব হোসেন, মাহবুব আলম তোহা, আমিনুল ইসলাম, শরফুজ্জামান শরফু, আব্দুল মতিন সহ আরো অনেকে ছিলেন ।

তথ্যসুত্র //ইন্টারনেট ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ দুপুর ১:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×