আত্মসমার্পণ
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক হলো ছেলেখেলা
ভাসিয়ে দিলাম তোমার ভেলা
আমি এখন নদীর ওপার
দূর আকাশে সন্ধ্যা আঁধার
আঁধার আমার লাগেনা ভালো
প্রভাত এলেই ফুটবে আলো
আলোয় নাচে প্রজাপতি
বইছে নদী নিরবধি
প্রজাপতির রঙিন পাখা
পাখায় আছে স্বপ্ন আঁকা
স্বপ্ন দেখে দিন কেটে যায়
আশার পাখি নীড় খুঁজে পায়
একটি নীড়ে আমি একা
আমার আকাশ মেঘে ঢাকা
মেঘে মেঘে বৃষ্টি নামে
মন কিনেছে কোন সে দামে
দাম দিয়ে মন যায় না কেনা
কাছের মানুষ রয় অচেনা
চেনা জানা অনেক হলো
এবার আমার সময় হলো
ছেলেখেলা আর হবেনা
ভুল পথে পা আর যাবেনা
পায়ে আমি পরেছি বেড়ি
হলো না হয় একটু দেরি
ক্ষতি নেই আমি সামলে নেবো
তোমার ভেলা ফিরিয়ে দেবো
তুমি থাকো তোমার মত
শুকিয়ে গেছে আমার ক্ষত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন