somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু শাকিল... তোমাকে হারালাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত রাতে অফিস থেকে বের হবার আগ মুহূর্তে ফোন পেলাম এক রিপোর্টারের। বললো, সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। যেহেতু অপরিচিত তাই খারাপ লাগলেও তার পরিমাণটা খুব বেশি ছিল না। কোনা ছবি ছিল না। তাই একটা ম্যাপ দিয়ে ন্যাশলাল টপে নিউজটা দেওয়া হলো। খবরটা ধরাতে ধরাতে আমাদের সবারই দেরি হয়ে গেল। অনুভূতি দিন দিন কমে যাওয়ায় একটু বিরক্ত লাগছিল। চিন্তা হচ্ছিল কখন বাসায় যাবো? বাসায় গিয়ে দেরির কারণ হিসেবে দুর্ঘটনার কথাটা বললাম সবাইকে।

সকালে অফিসে এসে ছবিসহ নিউজটা আবার দেখে আমার চোখ আটকে গেলো। মাত্র ছাব্বিশ বছরের একটা যুবক। তিতুমীর কলেজের ছাত্র। পাশাপাশি একটা দৈনিক পত্রিকার (দৈনিক প্রান্ত) স্টাফ রিপোর্টার।একটা পরিচিত মুখ। একটা হাসি হাসি মুখ ফেসে উঠলো চোখের সামনে। একটু মনে করার চেষ্টা করতেই মনে পড়ে গেল আমাদের এলাকার (দনিয়া এলাকা) এক ছেলের কথা। এক বন্ধুর কথা। এক সময় একসঙ্গে সংগঠন করেছিলাম আমরা। বেশিদিন গ্রুপে মন বসেনি তার। মনটা একটু উড়ু উড়ু ছিল। হয়তো তাই। যখনি রাস্তায় দেখা হতো, হাসি ভরা মুখে মাথা নেড়ে জিজ্ঞেস করতো- কেমন আছো? কখনো আমি প্রশ্ন না করতেই ‌উত্তর দিতো ভালো আছি। কথাগুলো মনে পড়তেই খুব মন খারাপ হয়ে গেল। মনো হলো খুব কাছের কোনা বন্ধুকে হারালাম। কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। কারণ এলাকা থেকে দূর আছি প্রায় আড়াই বছর হলো। তাই ঠিকমত কারো খবর রাখা হতো না। এরউপর আবার সাংবাদিক। মুহূর্তে নিশ্চিত হবার জন্য এক বান্ধবীকে ফোন করলাম। ও কিছু বলতে পারলো না। শুধু বললো একজনের কাছে শুনেছে শাকিল নাকি বিদেশ চলে গেছে। ফেসবুকে নিউজটা এক বড় ভাইকে ট্যাগ কলাম, তাকে মেসেস পাঠালাম। কিছুক্ষণ পর রিপ্লাই এলো- ‘আমি কনর্ফম এটাই শাকিল’। এরপর যতবার ছবিটা দেখছি ততবার একটা কষ্ট মনের ভিতর ভারী হচ্ছে।

শাকিল এভাবে তোমার অকাল মৃত্যুর খবর পাবো ভাবিনি কখনো। খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। খুব খারাপ লাগছে। এতোটা কষ্ট নিখিল ভদ্র বা দিনেশ দার জন্যও লাগেনি। এই পৃথিবীতে আরো অনেক দিন বেঁচে থাকার অধিকার ছিল তোমার। আরও অনেক কিছু দেওয়ার ছিল তোমার আমাদের। হেয়তো কোনো নামিদামি পত্রিকার সাংবাদিক ছিলেনা তুমি। হয়তো অনেকেই চিনতো না তোমাকে। কিন্তু তুমিই একদিন হতে পারতে অনেক পরিচিত কোনা মুখ, নামি কোনো সাংবাদিক।

আমরা আর কাউকে এভাবে হারাতে চাইনা, চাইনা কোনা সড়ক দুর্ঘটনা, চাইনা কোনা অকাল মৃত্যু। চাইনা কোনা যুবকের লাশ কাঁধে নিক কোনা বৃদ্ধ বাব, দেখতে চাইনা কোনা মায়ের বুকভাঙা আহাজারি। চাইনা আর কোনা সাংবাদিক ভাই বা কোনা বন্ধুকে এভাবে হারাতে।

একটুখানি সচেতনতাই বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন। আসুন আমরা সবাই নিজ নিজ যায়গা থেকে একটু সচেতন হই, একটু সচেতন করি অপরকেও। তাহলে হয়তো আমাদের শুনতে হবেনা কোনা দুর্ঘটনা, কোনা আপন মানুষের অকাল মৃত্যুর খবর।ি

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×