somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কাইপের মূল সমস্যা ছিলো বাগ এবং সার্ভার ওভারলোড

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি স্কাইপের দীর্ঘস্থায়ী সমস্যার কারণ বর্ণনা করতে গিয়ে কোম্পানিটি জানিয়েছে, সার্ভার ওভারলোড ও উইন্ডোজের সফটওয়্যারে একটি বাগ (কারিগরি ত্রুটি) এর কারণেই লম্বা সময়ের জন্য সেবা বিঘ্নিত হয়েছিল। খবর বিবিসি টেকনোলজির।

লক্ষাধিক ব্যবহারকারী এই বড়দিনের আগে স্কাইপের সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। একে এই সেবাটির ইতিহাসে সবচেয়ে বড় সময়ের সার্ভিস আউটেজ হিসেবেও চিহ্নিত করেছেন অনেকে। কেন এই সমস্যা দেখা দিয়েছিল এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে কোম্পানিটির ব্লগে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

স্কাইপের চিফ ইনফরমেশন অফিসার লারস র‌্যাব কোম্পানিটির ব্লগে লিখেছেন, ডিসেম্বরের ২২ তারিখ হঠাৎই স্কাইপের যেসব সার্ভার তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের কাজ করে সেগুলো ওভারলোড হতে শুরু করে। স্কাইপের ভাষায় এগুলোকে সুপারনোড বলা হয়। বিশেষ করে উইন্ডোজের জন্য তৈরি স্কাইপের সফটওয়্যারে ডাটা পাঠাতে দেরি করতে শুরু করে সুপারনোডগুলো। একইসময় অনেকটা মড়ার উপর খড়ার ঘা-এর মতোই স্কাইপ সফটওয়্যারের উইন্ডোজ সংস্করণের বাগ এই দেরির কারণে প্রোগ্রামটিকে ক্র্যাশ করায়। লারস জানিয়েছেন, প্রায় ৫০ শতাংশ স্কাইপ ব্যবহারকারীই ত্রæটিযুক্ত স্কাইপ ৫.০.০.১৫২ সংস্করণটিই ব্যবহার করেন।

লারস আরও জানিয়েছেন, স্কাইপের নেটওয়ার্কিং যেভাবে ডিজাইন করা হয়েছে, সে’হিসেবে ডাটা আদান-প্রদানে সবগুলো সুপারনোডই কাজ করে যতক্ষণ পর্যন্ত ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে লগইন থাকেন। কিন্তু সফটওয়্যার বাগের কারণে ব্যবহারকারীরা অনাকাক্সিক্ষতভাবে ও হঠাৎই অফলাইন হয়ে যাওয়ায় নির্দিষ্ট কিছু সুপারনোড কাজ করতে দেরি করে যার ফলে অন্যগুলোয় চাপ বেড়ে যায়। ফলে সার্ভার ওভারলোড হয়ে পড়ে। একই সময় ব্যবহারকারীরা ক্র্যাশ করা প্রোগ্রামগুলো রিস্টার্ট করে পুনরায় লগইন করতে চেষ্টা করলে অতিরিক্ত চাপের কারণে সুপারনোডগুলো একের পর এক বন্ধ হতে থাকে যার ফলে বাকিগুলোর উপর চাপ আরও বাড়ে। এভাবেই পুরো সেবা বিঘ্নিত হয়।

তবে স্কাইপের সব সমস্যা দূর করে সার্ভিস পুনরায় চালু করেছে এবং উইন্ডোজ মেশিনে স্কাইপ সফটওয়্যার ব্যবহারকারীদের অবিলম্বে সফটওয়্যার আপডেট করতে অনুরোধ করেছে

সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×