somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনা ও ঘটনা থেকে উৎসারিত গল্প-২: অনুধাবন

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা: সেদিন অফিসে আমার এক দুঃসম্পর্কের চাচীর সাথে দেখা। তার ছেলে মেয়ে দুজনই প্রবাসে স্যাটেল্ড। চাচা-চাচী উভয়ই বয়োবৃদ্ধ। বৃদ্ধ বয়সে ছেলেমেয়েকে কাছে পাচ্ছেন না বলে চাচী দুঃখ প্রকাশ করলেন।
গল্প:
আমার এক চাচা মাসুদ রানা সিরিজের এতোটাই ভক্ত যে ছেলের নাম রেখেছেন রানা আর মেয়ের নাম পপি। তারা দুজনই বিদেশে থাকে। পপি আপা ইংল্যান্ডে থাকেন আর রানা ইটালী গিয়ে ফিনল্যান্ডের এক মেয়েকে বিয়ে করে এখন ওখানেই বসবাসরত। আমিও ডিভি পেয়ে আমেরিকা চলে গিয়েছিলাম। এখনো আমেরিকাতেই আছি। ঈদ উপলক্ষে দেশে আসলাম দুদিন আগে। পরিচিত সবার সাথে দেখা করছি ধীরে ধীরে। যাদের সাথে পারছি না তাদের সাথে মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগের এক পর্যায়ে কল দিলাম সেই মাসুদ রানা ভক্ত চাচাকে। চাচার বয়স এখন অনেক। চাচীও নিশ্চয়ই বুড়িয়ে গেছেন। তাদের খোঁজ নেয়া এমনিতেই নৈতিক দায়িত্ব। তার উপর আবার রানা আমার ফ্রেন্ডের মতো ছিল। যদিও অনেক দিন কোন যোগাযোগ নেই।
হ্যালো চাচা। আমি সফিক। গত পরশু দেশে এসেছি।
কোন সফিক? আমেরিকার?
জ্বি চাচা। ঈদ করতে দেশে চলে আসলাম। আপনি কেমন আছেন চাচা?
এই আছি কোন রকম। বয়স হয়ে গেল। এটা সেটা অসুস্থতা তো সবসময় লেগেই আছে।
চাচী? চাচী ভাল আছে তো?
নারে বাবা, কোমরে ব্যাথায় বিছানা থেকে ঊঠতে পারে না। সারাক্ষণ বিছানাতেই পরে থাকে।
চাচা, রানা কি আসছে?
রানা? (কিছুক্ষণ নিরবতা) ও হ্যা, হ্যা বাবা। রানা পপি দুজনই আছে।
কি বলেন চাচা! দুজনই আছে। তবে তো আমার ভাগ্য খুবই ভাল। দুজনের সাথেই দেখা করা যাবে।
হ্যা বাবা। দেখা করতে পারবে। চাইলে এখনো কথা বলতে পারো। নে রানা। ধর। ফোনে কথা বল।
সত্যি বলতে কি রানার সাথে আমার ঘনিষ্টতা ছিল খুব। কতো দিন পরে তার সাথে কথা হচ্ছে!
হ্যালো রানা! কবে আসলি তুই?
জ্বে ভাইজান?
আরে ভাইজান ভাইজান করতেছিস কেন? আমি সফিক।
জ্বে সফিক ভাই।
কি ব্যাপার! তোর কণ্ঠও তো দেখি চেঞ্জ হয়ে গেছে! আমাকেও ভুলে গেছিস!
ও পাশে নিরবতা! কিছুক্ষণ পর চাচার কণ্ঠ।
রানা মনে হয় লজ্জা পেয়েছেরে। তুই বরং পপির সাথে কথা বল।
জ্বি অবশ্যই।
হ্যালো। ওপাশ থেকে মেয়ে কণ্ঠ।
হ্যালো, পপি আপা! তোমার বয়স তো দেখি আরো কমে গেছে। কণ্ঠ তো দেখি একদম বাচ্চাদের মতো। (সত্যি কণ্ঠ অনেক মিহি বলে মনে হচ্ছিল)
ওপাশ থেকে খিল খিল হাসি! এ হাসি তো পপি আপার না! সবাই কি চেঞ্জ হয়ে গেল! হবে হয়তোবা । দীর্ঘ পনের বছর তাদের সাথে দেখা নাই।
পপি আপা, তুমি কেমন ... লাইনটা কেটে গেল। মনে হয় চার্জ ফুরিয়ে গেছে। থাক। যাবার আগে একদিন তাদের বাসায় গিয়ে দেখা করে আসবো।
আমেরিকা যাবার কয়েকদিন আগে সেই চাচার বাসায় গেলাম। চাচা দরজা খুলে ড্রয়িং রুমে বসতে দিলেন। কি যে অবস্থা চাচার! বয়সের চাইতেও অনেক বৃদ্ধ বলে মনে হচ্ছে তাকে। ভর দেয়ার জন্য লাঠি ব্যবহার করছেন। চাচীকে ডেকে আমার আগমন সংবাদ দিলেন। চাচী পাশের রুমে শুয়েছিলেন। বিছানা ছেড়ে উঠতে পারবেন না জানতে পেরে কাছে গিয়ে সালাম করলাম। জিজ্ঞেস করলাম রানা আর পপি আপাকে দেখছি না কেন? তারা কোথায়? চাচা জানালেন তারা রান্না ঘরে। বলেই রানাকে ডাকলেন। হাফ প্যান্ট পরা ছোট্ট যে ছেলেটি ভেতর থেকে বের হয়ে এলো, সে কিছুতেই রানা হতে পারে না। চাচা পরিচয় করিয়ে দিলেন, এই হচ্ছে রানা। আমার থতমত অবস্থা কাটিয়ে উঠার আগেই ফ্রক পরা একটা মেয়ে আসলে চাচা তাকে পপি বলে পরিচয় করিয়ে দিলেন। আমি কিছুই বুঝতে পারছি না দেখে চাচা বুঝিয়ে বললেন, এরাই এখন আমাদের রানা, পপি। নিজ ছেলে মেয়েদের তো কাছে পাই না। তাই এই দুজনকে রানা আর পপি নামে ডেকে মনটাকে শান্তি দিতে চাই। তবু পারি না বাবা। কি যে করবো, বলো? তাদের কতো করে বললাম, আমার তো অনেক আছে। দেশে চলে আসো। না। তারা কিছুতেই আসবে না।
চাচা চাচীর কষ্ট স্বচক্ষে অনুভব করতে পেরে নিজের কথা মনে হল। আমিও তো আমেরিকা থাকি। দু-তিন দিন পর চলে যাবো। আমার বাবা-মাও কি এভাবেই আমাকে মিস করেন? তারাও কি একসময় অন্য কোন ছেলেকে সফিক নামে ডাকবেন? না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না।
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×