somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানিব্যাগে রাখা ছবি

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনাটা অনেক অনেক দিন আগের...

একটি ছবি। পাসপোর্ট সাইজ ছবি। ছবিটি একটি মানিব্যাগে রাখা ছিল। মানিব্যাগটি ছিল অরূপের। আর ছবিটি ছিল আদৃতির। আদৃতি ছিল অরূপের প্রাক্তন প্রেমিকা। একজন প্রেমিকা সবসময় প্রেমিকা হিসেবেই থাকার কথা। কিন্তু বিয়ের পর বউ এসে নিজের বরের কোন প্রেমিকার অস্তিত্ব স্বীকার করতে চায় না বলেই তখন প্রেমিকা আর প্রেমিকা থাকে না। তারা হয়ে যায় অস্পৃশ্য, অযাচিত, অপরিচিত কেউ। তারা হয়ে যায় অন্য কেউ। তারা অনেক দূরে চলে যায়। দূরে চলে যেতে হয় তাদের। দূরে ঠেলে দেয়া হয় তাদের। ঠিক যেমন করে প্রেমিকরা প্রেমিকার বিয়ের পর, পর হয়ে যায়, অচেনা হয়ে যায়। সেই হিসেবে আদৃতা নামের প্রেমিকাটিকে অরূপের প্রাক্তন বলে চালিয়ে দেয়া যায় সহজেই। তো, আদৃতার ছবিটি হঠাৎ একদিন সুমিত্রার হাতে পড়ে যায়। পড়ার কথা ছিল না। তবু অরূপের পোড়া কপাল বলে কথা। ছবিটি মানিব্যাগ থেকে মেঝেতে পড়ে যায়।

ছবিটা যখন উল্টো হয়ে মানিব্যাগ থেকে মেঝেতে পড়ে গেল, সুুমিত্রা ভাবল ছবিটা হাতে নিলেই উল্টো পিঠের উল্টো দিকে তার নিজের চেহারা দেখবে। এটা ভাবাটা দোষের কিছু ছিল না। বরং অরূপের বউ হিসেবে সুমিত্রার এমন ভাবাটাই সমাজসঙ্গত ও ন্যায়সঙ্গত। কিন্তু ছবিটা যে আর কারো! অচেনা কারো! এ মেয়েকেতো সুমিত্রা কখনো কোথাও দেখে নি। সে ছবির মেয়েটিকে ভাল করে দেখা এবং তার নিজের স্মৃতিশক্তিকে পরখ করে দেখার জন্য ছবিটি হাতে নিয়ে তার ঘরের মাঝখানে যে বিছানাটা আছে তাতে উঠে আসন পেতে বসল। হাতে ছবি। ছবিতে চোখ। চোখ যতো ছবিটি দেখছে, মস্তিষ্ক ততো সতর্ক হচ্ছে। চোখ দুটির কাছে মেয়েটিকে যতোই অচেনা লাগছে, মস্তিষ্ক ততোই সংকেত দিচ্ছে- কিছুতো গড়বড় আছে! ছবির এই রূপবতী মেয়েটি নিশ্চয়ই বিশেষ কেউ। নয়তো এর স্থান অরূপের মানিব্যাগে হতো না। হতো অন্য কারো মানিব্যাগে। অরূপের মানিব্যাগে জায়গা করে নিতো সুমিত্রার ছবি।

সন্ধ্যেবেলা অরূপ বাড়ি ফিরল। অরূপ কিন্তু বরাবরই সন্ধ্যেবেলাই বাড়ি ফিরে। সুমিত্রা তখন বাড়ির দরজা খোলে দেয়। অরূপের নিয়মিত বাড়ি ফেরার ব্যাত্যয় না ঘটলেও সুমিত্রার দরজা খুলে দেয়ার ঘটনাটার ব্যতিক্রম ঘটল। দরজা খুলে দিল বাড়ির কাজের ছেলে, বাবু।

ঘটনা কী? কী হতে পারে ঘটনা? অরূপ চিন্তিত। ভেবে ভেবে হয়রান। সুমিত্রা তো কথাও বলে না! কী এমন হলো। আজ কি কোন বিশেষ দিন? অরূপ কী কোন ভুল করে ফেলল? হ্যা, অরূপ তো ভুলই করেছে! ভুল করে ফেলে রেখে গেছে জরুরী ও গোপনীয় মানিব্যাগখানা। এটা অরূপ বুঝল তখন, যখন তাদের দুজনের নিশ্চুপ খাওয়া-দাওয়া শেষে ছবি খানা সুমিত্রার হাত থেকে তীব্র বেগে উড়ে এসে পড়ল অরূপের সামনে মেলে ধরা পত্রিকার পাতার উপর!

তারপর? তারপর কী একখানা ঝড় যে বয়ে গেল অরূপের উপর দিয়ে। প্রকৃতি যে ঝড় সৃষ্টি করে, সে ঝড় সামলে নেয়া যায় সহজেই। কিন্তু মনুষ্য সৃষ্ট যে ঝড় তা কী আর অতো সহজে সামলানো যায়! অরূপ অবশ্য শেষমেষ সামলাতে পেরেছিল। সে গল্প না হয় আরেকদিন।

আজ শুধু এটুকুই বলা- আলোচ্য গল্পের নায়ক অরূপের আসলে আমাদের এই সময়ে জন্ম নেয়া উচিত ছিল। তাহলে এভাবে কোন মানিব্যাগে তার প্রাক্তন প্রেমিকার ছবি রাখতে হতো না। ফেসবুক আছে না! তাতে অরূপের একটা আইডি থাকলেই হতো। আদৃতারও থাকতো নিশ্চিত। আর যেভাবে সকলে ফেসবুকে নিজের ছবি পোস্ট করে, আদৃতাও নিশ্চয়ই করতো। আমাদের নায়ক অরূপ সেই নিত্য নতুন ছবিগুলো যখন খুশি আদৃতার ফেসবুক পাতায় গিয়ে দেখতে পারতো নয়ন ভরে! আদৃতার ছবি তখন কোন মানিব্যাগে রাখতে হতো না। তাছাড়া, সুমিত্রাও অরূপের মনের ভেতর বিয়ের এতোদির পরেও আদৃতার উপস্থিতির কথা কখনোই জানতে পারতো না!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×