গণতন্ত্রের ভূত
__কাইয়ুম আকন্দ __
লোকটি এসেছিল আমার দুয়ারে,
হাতজোড় করে ভিক্ষুক বেশে,
শুনিয়েছিল গণতন্ত্রের বানি,
বলেছিল 'আমিই মুক্তিকামি।
মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে,
রক্তে ভিজিয়েছিলাম আমার বসন,
অনেক সাধনা করে দিয়েছিলাম তাকে,
গণতন্ত্রের সেই স্বপ্নের আসন।
একদিন জনাকির্ণ রাস্তা ধরে,
মা কে নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে,
হঠাৎ সরকারী উর্দি বাবু,
সব গাড়ি দিল আটকিয়ে!
দেখলাম সেই লোকটি যাচ্ছে রাজদরবারে,
নিরাপত্তার চাদরে ঢাকা গাড়ি বহরে,
সেই ভিক্ষুক রাজা ব্যঙ্গ হাসি হেসে,
আমার দিকে রইল তাকিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


