গত কিছুদিন যাবৎ এ সংঞান্ত একটি আলোচনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভাবে আসছে। ইতিমধ্যে সরকার মাননীয় সুপ্রীম কোর্ট এর কাছে এ ব্যাপারে মতামত চেয়েছেন। কিন্তু এক বাহিনীতে ঘটে যাওয়া অপরাধের বিচার অন্য বাহিনীর আইন অনুযায়ী হবার প্রশ্ন ওঠে কেন?
অনেকে বলবেন, বিডিআর সদস্যরা যে ধরনের অপরাধ করেছেন তার বিচার করবার জন্য প্রয়োজনীয় আইন প্রস্তুত নেই। সেটা একটা দূর্বলতা বটে, তবে তার দায়ভার বহন করবেন সেই আইন প্রণেতাগণ, বিডিআর সদস্যরা নিশ্চয়ই নয়।
সেনাবাহিনী আর বিডিআর, এ দুটি ফোর্সের গঠন, কাঠামো, চরিএ - সবকিছুই আলাদা। যেমন আলাদা তাঁদের নিজস্ব আইন, বেতন কাঠামো, সুযোগ-সুবিধা, সম্মান তথা এ সংঞান্ত সবকিছু। যেহেতু কিছু বিদ্রোহী বিডিআর সদস্যদের দ্বারা সেনাবাহিনীর কর্মকর্তাগন নিহত হয়েছেন তাই বলে সেই বিডিআর সদস্যদের বিচার সেনা আইনে করতে হবে? এই সুপারিশটাই কি প্রতিহিংসাপরায়ন নয়?
বিডিআর বিদ্রোহীরা যে অপরাধ করেছে তা অমার্জনীয় এবং এর কঠোরতম শাস্তির দাবী আমারও। এইসব সদস্যদের জঘণ্য অপরাধের কথা কেবলমাএ চিন্তা করলেই যে কোনও সুস্হ মানুষ অসুস্হ হয়ে পড়তে পারে। ওই জঘণ্য পশুপ্রবৃিওর বিডিআর সদস্যদের অপরাধ মনে হয় কোনও প্রকারের শাস্তি দিয়েই মোচন করা যাবে না।
কিন্তু আমরা একটি সভ্য সমাজে বাস করি এবং আমাদের পরবর্তী বংশধরদের জন্য একটি সভ্য, সুশৃংখল সমাজ ও জাতি গঠন করবার জন্য সবাই মিলে কাজ করছি বলে বিশ্বাস করি। কাজেই আমাদের যেমন শৃংখলতার স্বার্থে সঠিকভাবে আইন প্রণয়ন করতে হবে, তেমনি প্রয়োজনে জীবনপাত করে হলেও সেই আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - হোক না তা ট্রাফিক আইন বা মানবাধিকার আইন। যেখানে শৃংখলা নেই, সেখানে বিশৃংখলা ও অন্যায় প্রবেশ করে। তঁার প্রমাণ ১৫ই আগষ্টের জাতির জনক শেখ মুজিবুর রহমানের হত্যাযঞ। সেই অপরাধটি কিন্তু সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যদের দ্বারাই সংঘটিত হয়েছিল। কাজেই, ভুল সবার দ্বারাই হতে পারে।
কিন্তু যখন একটি ভুল অপর আর একটি ভুলের জন্ম দেয়, তখন সময় আসে আত্নজিগ্গাসার। তখন নিজেদের প্রশ্ন করতে হবে, "সত্যিই কি আমরা সভ্য হতে পেরেছি আদৌ?"
শেখ মুজিবুর রহমানের বিচারের বিলম্বতা যেমন পরবর্তীতে আরও অনেক অঘটনের জন্ম দিয়েছে, তেমনই বর্তমানে বিডিআর বিদ্রোহীদের বিচার জোরজবরদস্তি করে অন্য কোনও আইনে করা হলে যে ধরনের প্রতিহিংসাপরায়নতার উদাহরন সৃষ্টি হবে তঁার প্রভাবও হবে সুদূরপ্রসারী এবং তা হবে এই দেশ, জাতি ও সমস্ত সরকারি, আধা-সরকারি ও বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর।
কথায় আছে, ইতিহাস নিজেকে পুনরাবৃিও করে, তবে আমার মনে হয় ইতিহাস পুনরাবৃও হয় কারণ মানুষ গুলো একই ভুল বারবার করে। তাই, যদি আমরা আবার ভুল করতে না চাই, তাহলে বিডিআর বিদ্রোহীদের বিচার বিডিআর আইনেই করা দরকার, অন্য কোনও আইনে নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



