'অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা' - আমাদের বোকামির আর একটি নমুনা।
২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিরোজপুরে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বুশরা জাহান নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে। বুশরা এবার পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফলাফল খারাপ হয়েছে, এ কথা শোনার পর সে বাড়িতে চলে যায়।
বুশরার মা রহিমা আক্তার বলেন, ‘আমি সন্ধ্যার পর রাতের রান্না করছিলাম। এর এক ফাঁকে বুশরা ঘরের আড়ার সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’
- প্রথম আলো
ছোট ছোট বাচ্চাদের পরীক্ষার মধ্যে ফেললে এরকমই হয়। আমরা ভাবছি, যত বেশী পরীক্ষা দেবে, যত কম বয়স থেকে পরীক্ষা দেবে, তত ভাল। কিন্তু আসলে ব্যাপারটি একদম উল্টো। নিচের লিংকটি দেখুন:
Click This Link
ব্যপারটি অনেকটা ইংরেজী শেখার জন্যে ইংলিশ মিডিয়ামে পড়তে যাবার মতো। ভুল বুঝে বসে আছি। ইংরেজী শেখার জন্যে যেমন ইংলিশ মিডিয়ামে পড়ার প্রয়োজন নেই, তেমনি ভাল পড়াশোনার জন্যে ছোট বয়স থেকে বেশী বেশী পরীক্ষা দেওয়াও স্রেফ যুক্তিহীন।
[পোষ্ট শেষ]
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন