somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভাল নয়--অর্থমন্ত্রী

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিডিপি'র প্রবৃদ্ধি ৫.৫০ নিচে থাকবে -এডিপি বাস্তবায়নে ধীর গতি

দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভাল নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পর্যালোচনা করে এই অভিমত প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এর আগে আইএমএফ-এর প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাসাতুমায়া ঝাজি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, আইএমএফ যথারীতি রুটিন পর্যবেক্ষণ কাজ করে যাচ্ছে। আইএমএফ বলেছে মূল্য স্ফীতি বেড়ে যেতে পারে, আমরাও বলি কিছুটা বাড়তে পারে। আইএমএফ বলছে ভর্তুকির পরিমাণ বেড়ে যেতে পারে, আমরা বলি যে, ভর্তুকি যেখানে প্রয়োজন সেখানে দেবো। আইএমএফ বলছে যে, লক্ষ্যমাত্রার সাড়ে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে না, আমরা মনে করি প্রবৃদ্ধি ৬ শতাংশ বা তারও বেশি হতে পারে। তারা (আইএমএফ) বলছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অবস্থা খারাপ, আমরা বলছি যে, এটা ভাল করবো। তারা বলছে যে, বিনিয়োগ পরিস্থিতি খারাপ। আমরা বলছি- বিনিয়োগ ভাল হবে।
আইএমএফ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। প্রতিটি খাতেই নাজুক অবস্থা বিরাজ করছে। চলতি অর্থবছরের প্রথম তিন বছরের পরিস্থিতি পর্যালোচনা করে আরো বলা হয়- রাজস্ব আদায় পরিস্থিতি কিছুটা ভাল। এছাড়া অন্য কোনো সুখবর নেই। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) একই কথা বলেছে। আইএমএফ এটাও বলেছে যে, জ্বালানি খাত বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা।
এদিকে দেশে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে বিনিয়োগ খাতে। দেশে কোনো দেশি-বিদেশী বিনিয়োগ নেই। অর্থমন্ত্রী নিজেও একথা স্বীকার করেছেন। অর্থমন্ত্রী বলেছেন, জ্বালানি সংকটের কারণে বিনিয়োগ কমছে। আবার উদ্যোক্তারা একই কথা বলছেন। তাদের একই কথা- জ্বালানির নিশ্চয়তা না পেলে বিনিয়োগ সম্ভব নয়। বিদেশী বিনিয়োগকারীরাও একই সুরে কথা বলছেন।
মূল্যস্ফীতি বাড়ছে
গত আগস্টের হিসাব হচ্ছে- মূল্য স্ফীতি ৫ শতাংশ ছাড়িয়েছে এবং গত তত্ত্বাবধায়ক সরকারের রেকর্ড ভঙ্গ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় অতীত রেকর্ড ভঙ্গ করে ভোগ্য পণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে দাঁড়ায় আর তখন মূল্য স্ফীতি ছিল পয়েন্ট-টু-পয়েন্ট ৪.৬৯ শতাংশে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর খাদ্য (চাল-আটা) ছাড়া যাবতীয় পণ্যের দাম তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল ছাড়িয়ে গেছে। এখন চাল-আটার দামও বাড়ছে। বিশ্বমন্দা মোকাবিলার বিষয়ে সরকারের গঠিত টাস্কফোর্সের সভায় বলা হয়েছে যে, মন্দার প্রভাব কেটে গেলেও ঝুঁকি এখনো রয়ে গেছে।
এডিবি বাস্তবায়নেও চলছে ধীরগতি। এতেও উদ্বেগ প্রকাশ করেছে এডিবি, আইএমএফ। এডিবি বাস্তবায়নে ধীর গতির অন্যতম কারণ- আমলাতান্ত্রিক জটিলতা। আমলারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। অপরদিকে রয়েছে সরকার দলীয় প্রভাব। আবার দলীয় প্রকল্প গ্রহণের বিষয়টিকেও একটি সমস্যা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×