ঘরে আছে গমের ময়দা, শিকেয় আছে ঘি।
একটুখানি দাঁড়াও খোকন জিলেপি ভেজে দি,
খোকন যাবে শশুরবাড়ি খেয়ে যাবে কী?
ঘরে আছে তপ্তমুড়ি, মেনা গাইয়ের ঘি।
খুকু যাবে শশুরবাড়ি, সঙ্গে যাবে কে?
বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে।
আম কাঠালের বাগান দেব ছায়ায় ছায়ায় যেতে
উড়কি ধানের মুড়কি দেব শাশুড়ি ভুলাতে
শাশুরি ননদ বলবে দেখে বউ হয়েছে কালো
শশুর-ভাসুর বলবে দেখে ঘর করেছে আলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


