আজ হাইকোর্ট একটা মারাত্মক কথা বলছে। কথা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বাধীনতা পদক দিয়ে তাকে অবমাননা করা হয়েছে। একই সঙ্গে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সকল স্মারকস্থানগুলোকে সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
স্থান সংরক্ষণের বিষয়ে আদালত যাই বলুক এটা নিয়ে আমার বিশেষ কোন কথা নাই, হয়তো দেশের অন্য কোন মানুষেরও কোন কথা থাকার কথা নয় কারণ আমরা সবাই তেমনটাই চাই বোধ হয়। আমাদের এই চাওয়া বাস্তবায়ন করতে অধ্যাপক মুনতাসির মামুন আর সেক্টর কমাণ্ডার কেএম শফি উল্লাহ সাহেব যে উদ্যোগ নিয়েছেন এজন্য অবশ্য তারা ধন্যবাদ পাবার যোগ্য। আমরা কৃতজ্ঞতাও জানাই তাদের প্রতি।
কিন্তু কথা হলো বঙ্গবন্ধুকে স্বাধীনতা পদক দেয়া নিয়ে। এই দেশে অসম্ভব কিছুই না। সব সম্ভবের দেশ এই বাংলাদেশ। যিনি বাংলাদেশের রুপকার যার প্রচেষ্টায় বাংলাদেশের জন্ম, যার আহ্বান না হলে দেশের মানুষ রক্ত দিয়ে দেশ টাকে স্বাধীন করতো না, সেই মানুষকে স্বাধীনতা পদক দেয়ার কথা চিন্তা এবং তা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে ব্যক্তির মাথা থেকে এমন একটা চিন্তার উৎপাদন হয়েছিল সেই ব্যক্তিকে বলতে চাই আপনারা ক্ষমতায় থাকাকালে অনেক কিছুই করেন কিন্তু সেই কাজের ফলে কি অর্থ দাড়াবে তা বিবেচনায় রাখেন না। এরফলে আপনাদের অনেক কাজ হাস্যকর হয়ে পড়ে। যেমন বঙ্গবন্ধুকে স্বাধীনতা পদক দেয়া। আপনারা তো স্বাধীনতা পদকের অনুকরণে বঙ্গবন্ধু পদক নামের একটা পদক ঘোষণা করে অন্য বীরসন্তানদের জাতীয়ভাবে পুরষ্কৃত করতে পারেন। না কি তাতে আপনাদের তৈলমর্দন বিদ্যার প্রয়োগ হবে না। আর যদি বঙ্গবন্ধু পদক নামে কিছু থেকেই থাকে তাকে আরও কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেই চিন্তা করতে পারেন।
এখন আদালতের এই রায়ের পর আওয়ামীলীগ তথা সরকার কী প্রতিক্রিয়া জানায় সেটা দেখার অপেক্ষায় থাকলাম। স্বাধীনতা পদক দিয়ে পিতাকে অবমাননার মত কোন কাজ নিশ্চয় পিতার কন্যা হিসেবে শেখ হাসিনা মেনে নেবেন না। না মানলে তিনি কী করবেন তা দেখতে চাই।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


