somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনুর বাবা ইয়ার হোসেনের বিস্তারিত সাক্ষাৎকার

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী নিহত সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাইরে থেকে লোক আসবে কীভাবে, আমি সেনাবাহিনীর টহল গাড়ি দেখেছি, আর ওখানে কোনও রাস্তাও নেই, যা ঘটেছে ক্যান্টনমেন্ট এলাকার ভেতরেই ঘটেছে।’
তিনি বলেন, ‘আর আমি যে তিনজনকে দৌড়ে যেতে দেখেছি, তাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে।’
তিনি আরও বলেন, ‘আমি দেখেছি আর আল্লাহ জানেন। আমার কোনওভাবেই মনে হয়নি যে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে কোনও কিছু হয়েছে, যা হওয়ার এখানেই হয়েছে।’ তনু হত্যাকাণ্ডের ১১ দিন পর বৃহস্পতিবার বিকেলে তনুর বাবা এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ইয়ার হোসেন বলেন, ‘২০ মার্চ রাতে যখন আমি মেয়ের খোঁজে বের হই, তখন আমার সঙ্গে একজন শিক্ষকও ছিলেন। আমি সেনবাহিনীর টহল গাড়ি দেখে তাদের কাছে আমার মেয়েকে দেখেছে কিনা জানতে চাইলে তারা বলেন, ‘আমরা জানি না।’ এর পর আমি ঘটনাস্থল-সংলগ্ন চারতলা ভবনের কাছ থেকে তিনজন লোককে দৌড়ে যেতে দেখি। তাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হবে। তারা প্যান্ট শার্ট পরা ছিল। পায়ে কী ছিল তা দেখিনি। আমি জওয়ান মতো একজনকে জিজ্ঞেস করি, এরা কারা? তিনি বলেন, ‘এরা এই এলাকারই’। তবে পরিচয় নিশ্চিত হতে পারিনি। তখন সব জায়গায় আলো ছিল না। তবে সংলগ্ন ভবনের পাশে আলো ছিল।’
তখন রাত কয়টা হবে? তিনি জানান, রাত সাড়ে ১০টা বা তার একটু বেশি
তনুতিনি বলেন, ‘এরপর আমি ব্রিজের নিচে তনুর স্যান্ডেল এবং কাছেই জঙ্গলে লাশ পাই। তার মাথা থেঁতলানো ছিল, পাশে পড়ে ছিল চুলের গোছা, কাপড়চোপড়। আশপাশে মানুষের পায়ের ছাপ ছিল অনেক। সবকিছু দেখে মনে হয়েছে, আমার মেয়েকে ক্যান্টনমেন্ট এলাকার ভেতরেই হত্যা করা হয়েছে। ওই এলাকায়ই হত্যা করা হয়েছে।’
আপনি কেন এমন ভাবছেন?
লাশ পাওয়া গেছে ক্যান্টনমেন্টের ভেতরেই। সেখানে বাইরে থেকে ঢোকার তো কোনও রাস্তা নেই। পাশে কাঁটাতারের বেড়ার কাজ চলছে। ক্যান্টনমেন্টের ভেতরে বাইরের কোনও লোক আসার সুযোগ নেই। টহল আছে। আমি যখন আমার মেয়েকে খুঁজতে বের হই, তখনও ক্যান্টনমেন্টের টহল টিম ছিল।
তনুকে কী অচেতন অবস্থায় সিএমএইচে নেওয়া হয়?
আমিতো ডাক্তার নই। নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক পরীক্ষা করে বলেন, মেয়ে বেঁচে নেই। এরপর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়
হত্যাকাণ্ডের জন্য কাউকে সন্দেহ করছেন?
সুনির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করতে পারছি না। তনু আমাকে কখনও বলেনি যে কেউ তাকে উত্যক্ত করেছে বা তার সঙ্গে ঝামেলা করছে। তবে যা হয়েছে ক্যান্টনমেন্ট এলাকার ভেতরেই হয়েছে। আমি যা দেখেছি, যা বুঝেছি তাই বলছি।

তনুর বাবা বলেন, ‘আমি এখন বিচার চাই। আমি আল্লাহর কাছে বিচার চাই।’

প্রসঙ্গত, তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্টে সিভিল চাকরি করেন। ২০ মার্চ রাতে তনু তাদের ক্যান্টনমেন্টের বাসা থেকে ক্যান্টমেন্টের ভেতরেই আরেকটি বাসায় ছাত্র পড়াতে গিয়েছিলেন। কিন্তু পরে ক্যান্টনমেন্ট এলাকায়ই তার লাশ পাওয়া যায়।




]

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×