somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে তনুর হত্যাকারীদের নাম বলে দিলেন তনুর মা

২৩ শে মে, ২০১৬ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি আছি আমি থাকবো>>>>যত দিন প্রান আছে দেহে রক্ত টকবগো। স্বাধীন বাংলায় দেখবোনা এগুলো
কুমিল্লা সেনানিবাসের একটি অনুষ্ঠানে গান করার কথা ছিল সোহাগী জাহান তনুর। ওই অনুষ্ঠানে না গিয়ে সিলেট চলে যান তিনি। আর এ কারণেই তনুকে হত্যা করা হয়। আর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাসদস্যরাই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম গত শনিবার সিআইডি কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আজ মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় এ দাবি করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম।

আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লা অঞ্চলের কার্যালয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দল তনুর পরিবারের চার সদস্যসহ সাতজনকে জিজ্ঞাসাবাদ করে।

সিআইডি কার্যালয়ে প্রবেশের আগে তনুর মা আনোয়ারা বেগম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সার্জেন্ট জাহিদ ও তাঁর স্ত্রীকে আটক করলে সব রহস্য উন্মোচিত হবে বলে দাবি করেন তিনি। তনু জাহিদের সন্তানদের প্রাইভেট পড়াত বলে জানান পরিবারের সদস্যরা।

আনোয়ারা বেগম বলেন, ‘তনুকে সেনাবাহিনী লোকেরা মেরেছে। সেনাকল্যাণে অনুষ্ঠান করবে না বলে জানায় তনু। বৃহস্পতিবার রাতে গান করার কথা ছিল, বৃহস্পতিবার চলে যায় সিলেট। শুক্রবার রাত ১২টার দিকে আসে। রোববার ৭টায় তো মেরেই ফেলল। রাস্তা দুই থেকে তিন ঘণ্টা বন্ধ করে রাখা হয়। কেন? আমার মেয়েকে মেরে লাশ ফেলা হয় জঙ্গলে। সার্জেন্ট জাহিদ আর জাহিদের স্ত্রী জানে। জিওসি কমান্ডার আর আর্মি ইউনিটের সবাই জানে মারার কথা। আর্মির লোক মেরেছে আবার নাম বললে ধমকায় কেন? আমি কমান্ডারকে বলতে পারি, আপনার লোকে মেরেছে, আপনিও জানেন।’

আনোয়ারা বলেন, ‘আমার মেয়ের চুল কেটে দেওয়া হয়েছে। শরীরের প্রতিটা অঙ্গে মারধর করা হয়েছে।’

এ সময় আনোয়ারা বেগমের সঙ্গে ছিলেন তনুর বাবা ইয়ার হোসেন, চাচাতো বোন লাইজু ও ভাই আনোয়ার।

তনুর পরিবারের সদস্যরা দাবি করেন, সেনা ইউনিটের অনুষ্ঠানে গান না করায় তনুকে হত্যা করা হয়। গত ২০ মার্চ সেনানিবাসের অভ্যন্তরে সার্জেন্ট জাহিদের বাসায় তাঁর শিশুদের প্রাইভেট পড়ানোর জন্য যায় তনু। সন্ধ্যায় বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে রাত ১০টায় সেনানিবাসের অভ্যন্তরে তনুর বাসার কিছু দূরে কালভার্টের সামনে তনুর লাশ পাওয়া যায়। জড়িতদের আটক না করে বারবার তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে বলে জানান তনুর বাবা ইয়ার হোসেন।

তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তনু হত্যার ৫০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:৫২
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×