তিনচাকার সাইকেলভ্যান থেকে থুথু ফেলে গল্পের চরিত্র দেখতে পেলেন, সাথে পেচ্ছাপ রয়েছে, তার থুথু উঠে এল চোখ পর্যন্ত। আসলে মাথায় পেচ্ছাপ ও নিজের জিভের সংযোগ তৈরী হয়ে যায়, সেটা চোখে ভেসে আসে, থুথু ফেলে জিভ ধুয়ে ফেলার ইচ্ছায় থুথু দেখা যায়।
চরিত্র এগিয়ে বুঝতে পারলেন তার ভেতরে পুরুষবোধ গরম হয়ে আবারও থুথু্তে গিয়ে ঠেকছে। পেচ্ছাপ পথ, নিজেরও তাই, জিভ এবং আত্মপ্রতিলিপি গঠন এর পাশাপাশি অবস্থান, ঐ পরিস্থিতির বাইরে, সেই অবস্থানের প্রেক্ষিত, থুথু উৎপাদন করছে।
কয়েক সারি মুখ, হা করে চলছে, মুখে মুখে থুথু, থুথু হজমের প্রক্রিয়া, খালিপেটের নামভূমিকা, থুথু ঘৃণা ও প্রেম। প্রত্যাখ্যান ও আশ্বাস।
চরিত্র ভাবলেন, এইসব কথাও যেমন তার কাছে থুথুময়, কথাগুলোও থুথুর নতুন কোনও সংস্করন থেকে নেয়া নয়। যেটা তার নতুন, থুথু শুকিয়ে গেলে, দাগ থাকে, আবছা কিংবা অপরাধফিকে নয়। সেই থুথু শুকনো জলেগুলে থুথু ফিরে আসে না, ফিরে থাকে গন্ধ।
চরিত্র ঠোঁট চাটলেন। ভ্যানসাইকেল চালকের থুথু হাতে নিয়ে, মুখে মাখিয়ে, জিভে ফেলে,জিভ ধুতে লাগলেন। তার বমি হল। থুথু এলনা।
চরিত্র অভ্যস্ত হয়ে গেলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


