পকেটে দেড় হাজার টাকাট চেক এবং চুলে বিলি কাটার অনিচ্ছা থেকে যে ক্লান্তি ভর করছে, তা সকালের পরীক্ষার হল পর্যন্ট টেনে নিয়ে যেতে হবে।
সেমেস্টারে, আবার টাকার হিসাবে, ফল মেলানো, বার হাজার।
এই সব ডিগ্রী সন্তান জন্মাবার পর, নিজেকে উপস্থাপনযোগ্য করে তোলা।
পরীক্ষার সময় জেনেশুনে, একটু পরে যাই করে, যখন পৌছানো গেল তখন, যে যার মুখ চাওয়া-চাউয়ি শেষ করে, টিক দিচ্ছে সংগৃহিত সব সমাধানে।
সে যে কী অনীহা মিশ্রিত আগ্রহ, কী সচেতন অলসতা।
সারাদিন হাসপাতাল--ছাত্র পড়ানো-অফিস নামে স্ট্যাটাস বজায় রাখা করে, দুটো দোকান আর ঘর ভাড়া মেটাতে বাদ পরে যায় একটা বিলাসিতার ফোন, " আজ একটু তাড়াতাড়ি আসবে?"।
সেই কথা কেটেকুটে গিয়ে, এখন লেখছি অলস নিরাপত্তাহীনতা, বড় বড় হতে হতে, পরিবারের কাছে বীমা কোম্পানীর আশ্বাস, এবার ঘুরলে, শেয়ার দ্বিগুন।
তাড়াতাড়ি কী আসা যায়, কোনওদিন এসেছিল কেউ!
ধুস! হিসাব মেলে না বলেই, ফানুস উড়াও, অন্তত এই মুহূর্ত রঙিন, বলে ফোনতুলে ডায়াল করে দেখা গেল, কথাবুঝে নিয়ে লাইন কেটে দিচ্ছে , দেরী করেই ফেরো, ঘুমিয়ে যাই।ঢুলে ঢুলে শুয়ে পরো।
কিছুই প্রতিস্থাপনীয় নয়, এপিটাফ বলে, অভাব থেকে বেছে নিল চতুরতা।
এই ফাঁকি ও ফাঁদ এপিটাফে
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


