বেড়ে ওঠে পরিচিত দুপুরের খাঁজ বাস্তুমহড়ায় শিস সংকেত, পায়ের চাপ নিজের খোলস বৃত্তান্ত গোপনে পুষে নেয় সীমানার চারদিকে।
তারপর কারিগরি সামঞ্জস্য, গভীর শিকারি উপস্থাপন সেদিকে ডেকে আনে শ্বাস কৌশল অনুপান।
আরকে চোবানো বদল নিয়ম
সমানুপাত ধারার নিখোঁজ
বিজ্ঞপ্তি টাঙিয়ে, শুয়ে পরে
যৌনাগমের ভঙ্গিমায়, এই মুদ্রা
জরুরী গুরুত্ব পরিচায়ক টোপ
যখনও নয় কোনও গঠন প্রতিলিপ।
সেই জোড়া অভিঘাত বয়ে, চোরা দিন-রাত
সংরক্ষন বিহীন চলে, ওজন বেড়ে বেড়ে
চিন্হ বিলোপ করে দেয় ঘটনাশূন্য।
________________________________
দিন-রাতের চোরাটান সব গর্ত সাজানোশ্বাস ক্রিয়ার চূড়ান্ত সহযোগী নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


