মুখের ফোস্কা গলতে শুরু করলেই
একধাপে অনেকটা ভেতরে ঢুকে পড়ে তোমার নখ
ভেতর থেকে যে জিনিস দেখতে পাও, তা পুষে রেখেই
উত্তাপ বয়ে নিয়ে যাই সন্ধিমূলের দ্বীধাযুক্ত সন্দেহের আবরনে
জিহ্বায় নোনতা-স্বাদ-শ্রুতির সাথে মিলিয়ে দেখেছি,নিজের মাংসই প্রবঞ্চক
রক্তে যে বিষ ঘন হয়, তার অংশ বিশেষ একান্তে, কিছুটা গোপনে
রেখেছি প্রস্তাব গঠনের কাঠামোয়, আরও, নিবিড়তার সুযোগে বিন্যস্ত
উপস্থাপনের বদলে এই আমার বিনির্মান মত
,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



