somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিচিত হোন জগতের নিকৃষ্টতম প্রাণীর সাথে

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঠারো হাজার আশরাফুল মাখলুকাত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আর সব চাইতে নিকৃষ্ট ধরা হয় স্থানভেদে কুকুর/শুয়োর ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো এই সমস্ত নিকৃষ্ট প্রাণীর হিংস্রতায় বছরে কয়জন “আশরাফুল মাখলুকাত” নির্যাতিত হয়?
কোন মানুষ যদি এমন হয় যে, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হওয়ার গুণ নেই, পশুর মতো নির্বোধ, তাহলে পশুর উপর তার কোনো শ্রেষ্ঠত্ব নেই। এদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে এসেছে,
لقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لايبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغفلون.
“আমি অবশ্যই বহু মানুষ ও জিনকে দোযখের জন্যে নির্ধারিত করেছি; কারণ তাদের অন্তর আছে, তা দ্বারা কিছুই বুঝে না এবং তাদের চোখ আছে, তা দ্বারা কিছুই দেখে না এবং তাদের কান আছে তা দ্বারা কিছুই শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তারা সেগুলোর চেয়েও অধিক বিপথগামী। তারাই পরিপূর্ণ গাফেল।”
মানুষ ই মানুষের সব চেয়ে বড় শত্রু, এ ব্যাপারে কোন সন্দেহ নাই। মানুষ যতটা হিংস্র হতে পারে তা কোন পশুর সাধ্য নাই। মানুষ যতটা নিচে নামতে পারে তা কোন পশুর পক্ষেও সম্ভব নয়। কেন বলছি এসব কথা? তাকিয়ে দেখুন আপনার চারপাশেই।
মনে আছে বিশ্বজিৎ এর কথা? দিনে দুপুরে দাঁ, চাঁপাটি দিয়ে খুঁচিয়ে কেটে ক্ষতবিক্ষত করে ফেলা সেই যুবকের কথা এত দ্রুত ভুলে যাওয়ার তো কথা না। মানুষ কতটা হিংস্র আর নিকৃষ্ট হলে এ কাজ করতে পারে?



প্রতিদিন পত্রিকার পাতা খুললেই চোখের সামনে ভেসে উঠে ধর্ষণের হাজারও ঘটনা। অথচ একটুও মাথায় আসেনা যে নিজের ঘরেই অই মেয়েটার বয়েসি একটা বোন আছে কিংবা না থাকুক একদিন তো অই ছেলেটা বিয়ে করবে। তখন তার বউটা যে অন্য কারো লালসার শিকার হবে না তা কে বলতে পারে!
বলা হয় সবার মাঝেই একটা পশু ঘুমিয়ে আছে। মানুষের এই পশুবৃত্তি মানুষকে কোথায় টেনে নামিয়ে নিতে পারে তার সহস্র উদাহরণ আমাদের চারিপাশেই ছড়িয়ে আছে। একটু খেয়াল করে দেখুন এই সকল মানুষরূপী পশুগুলোই কারো ভাই, কারো বাবা।
তবে কি পশুত্বের এই মিছিলে শুধুই পুরুষদের পদচারনা? না, এমনটা ভাবার কোন কারন নেই। বরং এই মিছিলে সগৌরবে সমান অংশিদারিত্ত নিয়ে নারীও সমান তালে এগিয়ে চলেছে।
বাংলার প্রতিটা পরিবারে জত পারিবারিক কলহ তার অধিকাংশ ঘটনাই বউ-শাশুরি-ননদ কেন্দ্রিক। এদের কাউকে প্রশ্ন করলে জবাব পাবেন- “সহিষ্ণুতা! সে আবার কি!!” পারিবারিক নির্যাতনের চিত্র বাংলাদেশে যে কতটা ভয়াবহ তা চিন্তাও করতে পারবেন না।
গতকাল একটা নিউজ দেখে মাথা চক্কর দিয়ে উঠল। বিয়ের চারদিনের মাথায় শশুর বাড়িতে উঠতেই শাশুড়ি, ননদ, দেবর, ভগ্নীপতির নির্মম প্রহারে স্বামীর সামনেই প্রান হারালেন নববধূ কলেজ ছাত্রী মনিরা আক্তার (২০)। ঘটনাস্থল খিলখেত। হতভাগা স্বামী নাসির চেষ্টা করেও নিজের মা, ভাই-বোনদের হাত থেকে বাঁচাতে পারেনি মনিরা কে। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে পুলিশ স্বামী নাসির এবং তার চাচা কে গ্রেফতার করতে পেরেছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।



খবরের লিঙ্ক
এভাবে আর কত মনিরার প্রান যাবে? আর কত বনি আদম অপরের হিংস্রতার বলি হবে? কবে দেখব ত্বরিত সিধান্তে দৃষ্টান্তমূলক শাস্তি?
ভাবছেন বিশ্বজিতের সাথে মনিরার ঘটনার সংশ্লিষ্টতা কোথায়? দুটোই দিনে দুপুরে সঙ্ঘটিত জঘন্য হিংস্র অপরাধ। এইভাবে দা/চাপাটি দিয়ে কুপিয়ে মেরে ফেলা অথবা নববধূকে ডেকে এনে পিটিয়ে মেরে ফেলার মধ্যে কোনও তফাত আছে?
এই সকল মনুষ্যত্বহীন মানুষরূপী পশুদের হাতে আমাদের পরিবার-পরিজন আজ জিম্মি। সব সময় উৎকণ্ঠায় কাটাতে হয়। আজ যাকে ভাল মনে করে বিশ্বাস করছি হয়ত কালই তার নির্মমতার শিকার হবে কেও। শেয়াল কুকুর ও এখন মানুষকে ঘৃণার চোখে দেখলে অবাক হওয়ার কিছু থাকবেনা। আমাদের অধঃপতন, জানিনা কোথায় এর শেষ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×