somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ বিলাসঃ আদিখ্যেতার যাঁতাকলে নিষ্পেষিত যুব সমাজX(X(X(

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাকচিক্যেই চমৎকারিত্ব। বিলাসিতা অথবা আদিখ্যেতা। যেভাবেই দেখুন সমস্যা নাই। জীবনে একবার মাত্র বিয়ে, সেটা জাঁকজমক করে না করলে কি আর ইজ্জত থাকে! সমাজে মুখ দেখাবেন কি করে?

অথচ একবারও কি ভেবেছেন বিয়ের উদ্দেশ্য কি? পারিবারিক বন্ধনের মর্যাদা, সৌহার্দপূর্ণ সম্পর্কের মুল্য, সামাজিক ভারসাম্য সব ধুলায় লুটাচ্ছে শুধু মাত্র আপনার অপরিণামদর্শী বিলাসিতার কারনে! আপনার অঢেল আছে বলে আপনি খরচের পাহাড় গড়ে তুলবেন আর যার নাই সে হাপিত্যেশ করবে। এরকম ভারসাম্যহীন সমাজে অন্যায় আর অনাচার এর ছড়াছড়ি হবেনাত কি বেহেশতি খুরমা খেজুর আর দুধের নহর বইবে?

আদিখ্যেতা দেখাতে গিয়ে বিয়ের বাজেট টা আস্তে আস্তে মধ্যবিত্ত বা নিন্ম-মধ্যবিত্ত পরিবারের জন্যে কোথায় নিয়ে দাড় করাচ্ছেন??? সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা চাকরির জন্যে হন্যে হয়ে ঘোরা যুবক এর চোখে অন্ধকার দেখা ছাড়া আর কি উপায় বাকি রেখেছেন আপনারা? লাখ লাখ টাকার গহনা, ঘর উপচে পরা শপিং, চোখেমুখে ধাঁধা লেগে যাওয়া সাজসজ্জার বহর, হাজার পদের খাবারের আয়োজন.... কত হতে পারে সব মিলিয়ে? কোটি ছাড়িয়ে!!!

কোটি কোটি টাকা খরচ করে একমাত্র ছেলে বা মেয়ের বিয়ে দিচ্ছেন অথচ আপনার এরকম রাজকীয় বিয়েতে ঠিক আপনার পাশের প্রতিবেশীই দাওয়াত পায়নি। "আরে ধুর ঐ লোকের তো আমার অনুষ্ঠানে আসার মত পোশাক ই নাই।" জী এটাই বলতে চাচ্ছিলাম।

বিয়ের বাজার আস্তে আস্তে স্বল্প আয়ের মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যেখানে জীবন জীবিকা নির্বাহ করা মানে কোনরকমে বেঁচে থাকা সেখানে বিয়ে এখন সোনার হরিণে পরিনত হয়েছে।

ফলাফলঃ সমাজে অন্যায় আর অনাচারের ছড়াছড়ি। বিবাহযোগ্য ছেলে বা মেয়ে নিয়ে বাবা মায়ের চোখের জলে ভেসে যাওয়া ছাড়া উপায় নেই। কি উপদেশ দিবেন সেই সকল ছেলে মেয়েদেরকে? "খুব কঠিন ভাবে নামাজ পড় দেখ মনকে কন্ট্রোলে আনতে পার কিনা, না পারলে রোজা রাখো" আপনার এসব উপদেশ ধুয়ে আপ্নিই পানি খান। বিয়ের পথটা ক্রমশ কঠিন করে তুলছেন বিলাসিতার নামে সম্পদের ছড়াছড়ি করে আর আপনি আসছেন আরেকজনকে উপদেশ দিতে?

পরিণতিঃ সেই তুলনায় পার্কার বেঞ্চিতে বসে সারাদিন গুজুর গুজুর করে দিন পার করে দেয়া কি অনেক সহজ নয়? দিন শেষে খরচ- পাঁচ টাকার বাদাম। আপনারা কি তাহলে যুব সমাজ কে এই ম্যাসেজটাই দিতে চাচ্ছেন?

ফটো কার্টেসিঃ গুগল।
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×