somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহারা আন্টি সোনাখাড়া গেলেন পীরের বাড়িতে :P :P B-)) B-))

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুল কিছু বলছিনা। মডুরা চাইলে লিঙ্ক দেখতে পারেন। প্রথম আলো তে দেখলাম খবরটা। কপি পেস্ট মারলাম ... =p~ !:#P

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকার পুল্লা গ্রামে এক পীরের বাড়িতে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামের পীর সাইদুর রহমান চিশতীর বাড়িতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে দোয়া মাহফিলে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ঢাকা ফেরার পথে বেলা পৌনে ১১টার দিকে নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর পীরের বাড়ির ওই সফর সম্পর্কে প্রশাসনের কোনো কর্মকর্তা মুখ খুলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সফর। এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না।’
জানতে চাইলে পীর সাইদুর রহমান চিশতী প্রথম আলো অনলাইনকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি এখানে এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে নিমগাছী বাজারে ওই পথসভায় সাহারা খাতুন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজ যখন শুরু হয়েছে তখন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জামায়াতের যুদ্ধাপরাধী ও বিএনপির দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছেন। রোডমার্চ করে তিনি ঘোষণা দিচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার দুই ছেলে যেসব অপরাধ করেছে তারও বিচার বাংলার মাটিতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলায় যথেষ্ট অগ্রগতি হয়েছে।
সাহারা খাতুন আরও বলেন, লীগের নেতা-কর্মীরা একতাবদ্ধ থাকলে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজেরা এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার প্রমুখ।

পুরা খবর পইড়া হা হা প গে B-)) B-)) B-) B-)

source : click this link
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×