ইদানীং একটা বাজে অভ্যাস হয়েছে। রাতে ঘুমানোর আগে এক কাপ চা না খেলে ঘুম আসে না। আর চায়ের সাথে টা(বিড়ি) না খেলে মনে হয় কি যেন নাই, কি যেন নাই।
বেকার জীবনে ঢুকছি বেশীদিন হয়নি। তারপরেও বাপের কাছে টাকা চাইতে কিঞ্চিৎ লজ্জা লাগে। এমনিতেই মানিব্যাগের অবস্থা হাহাকার, তার উপরে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম(বিড়ি) এতো বেশী থাকে, তাহলে ভালো লাগে বলুন ??
অথবা আরেকটা কাজ করা যায়। অন্য সবার কথা জানি না। আমার কাছে মনে হয় বেন্সনের সাইজ যদি ১/৩ ভাগ কমিয়ে দেয়া হয়, তাহলে খুব একটা আসবে যাবে না। এই উপায়ে ব্যবসায়িক ক্ষতি এড়িয়ে দাম কমানো যায়। আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। প্লীজ, বিড়ি ছাড়িয়া দেন, এমন উপদেশ কেউ দিবেন না।
অবশেষে হ্যাপি স্মোকিং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



