কবিতাঃ সেদিনও তোমায়...
জানি, সেই সব নক্ষত্ররাও,
ঝরে পড়বে একদিন,
হয়তো পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি,
কিংবা সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণনও,
থেমে যাবে সেদিন ।
জানি, থেমে যাবে সেদিন পৃথিবীর-
সমস্ত কোলাহল, মানুষের কর্মবেস্ততা,
হয়তো বিবর্তনের ফলে তখন-
লোপ পাবে মানুষের সকল অনুভূতি।
আর আমি ??
সেদিনও এভাবেই ভালবাসবো তোমায় !!
০৭/০৭/১৪
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



