ওরে ও কালকূট ভালোবাসা
কোথায় থাকিস যে তুই-
বড় বেধড়ক, বেখেয়ালরে তুই
বড় হিংস্র আনমনা ।
তোর হিংস্রতা ঘটে অন্য মনে
নিজেও বুঝিস না তুই
রে চৈতের উতলা দিগম্বর-
কখন ফাঁসাস কাকে
প্রকৃতির তীক্ষ্নতম নখ তোর করাঙ্গুলে
তোর হিংস্রতা এত অর্বাচীন
তুই নিজেও বুঝিস না ?
এই বিংশ শতাব্দীর অন্তিম
পুচ্ছ তাড়নার থেকে
নিছক জীবন বাঁচাতে চায়
কুলাঙ্গার মানুষেরা; জানেনা
খবর তোর রে হিংস্র কালকূট।
ঐ প্রমত্তদের তুইই কোন
শায়েস্তা করতে পারিস-
শায়েস্তা কর শায়েস্তা কর
একবার পৃথিবীটাকে বাঁচিয়ে দেরে কালকূট ।
কপি-পেষ্ট রচনা । কপি-পেস্ট আমি পছন্দ করি না । কিন্তু এই কবিতাটি আমার অনেক ভালোলাগে। তাই ব্লগে সবার সাথে শেয়ার করলাম । এই কবিতাটি ১৯৮৪ খ্রিস্টাব্দে কোন এক অখ্যাত সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




