somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X(X( এ সর্বনাশের দায় কার? X(X(

২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি সেলুকাস! কি বিচিত্র এ দেশ! আজকে আবার মনে মনে বলে উঠলাম নগরীর একটি হতবাককর দৃশ্য দেখে।
ঢাকার শ্যামলী আর শের ই বাংলা নগর জুড়ে বাংলাদেশের বেশ কয়েকটি সর্বোচ্চ চিকিৎসা সেবা দানকারী হাসপাতাল রয়েছে। যেমন-
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট,
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল,
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট,
জাতীয় কিডনী ইনস্টিটিউট,
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
শিশু হাসপাতাল
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
ট্রমা সেন্টারসহ অনেকগুলো হাসপাতাল।
সারা দেশ থেকে এসব সেন্টারে সিরিয়াস রোগীদেরকে রেফার করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এ এরিয়াতে
বাংলাদেশের সবচেয়ে বড় অর্থোপেডিক হাসপাতাল নিটোর বা পঙ্গু হাসপাতাল, যেখানে হাজার হাজার রোগী চিকিৎসা নেন। দেখলাম, এর পাশ ঘেসে একশত গজ দূরেই বসানো হয়েছে বিরাট গরু ছাগলের হাট। তার চেয়েও আশ্চর্য জনক হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যেখানে সারা বাংলাদেশ হতে সবচাইতে খারাপ চক্ষু রোগীগুলো রেফার হয়ে আসে এবং জটিল সব অপারেশন হয়ে থাকে। তার কোল ঘেসে বসানো হয়েছে আরো একটি গরুর হাট। স্পর্শকাতর ও দূরারোগ্য চিকিৎসার আশ্রয়স্থল এ এরিয়াতে কিভাবে হাট বসানোর অনুমতি দেয়া হলো, তা আমার ক্ষুদ্র মস্তিস্কে ধরেনা। কিন্তু দশ দিনের হাটের পরে একমাস ধরে য়খন গরুর মল-মূত্র আর বিশাল রোগ জীবানুর এ ভান্ডার শুকিয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়বে, তার আফটার এফেক্ট কি অনুমতি দাতাদের সামান্য চিন্তাতেও আসেনি। কিন্তু যারা অল্প কটি টাকার লোভে স্পর্শকাতর স্থানে চতুস্পদ প্রানীর হাট বসালেন, তাদের মাথায় যদি চতুস্পদ প্রানীগুলোর সমপরিমাণ ঘিলুও ফাংশনাল থাকত, তবে আমার মনে হয়, সিদ্ধান্ত নেবার আগে এসব নিয়ে একটু হলেও পুণবিবেচনা করতেন? জানিনা এর ফল কত জন অসহায় রোগী ভুগবে? তবে এর প্রভাবে হয়ত;
(১) নতুন কিছু অসহায় রোগী আরও মাস খানেক হাসপাতালে বেশি রাত কাটাবে
(২) হয়তবা ইনফেকশনের কারনে কয়েকজনের অঙ্গহানি হবে বা চক্ষু নষ্ট হবে
(৩) হাসপাতালে সামান্য রোগের চিকিৎসা নিতে এসে নতুন ভাবে কিছু শিশু শ্বাসতন্ত্রে সংক্রমণ নিয়ে দুঃসময় অতিবাহিত করবে আর বাবা মাকে নির্ঘুম রাখবে।
(৪) হয়তবা বরাবরের মতো কিছু রোগী ডাক্তারদের গালি গালাজ করে দেশের চৌদ্দ গোষ্ঠি উদ্ধার করবে, ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থার গুন কীর্তন করবে।
(৫) ডাক্তাররা গলদঘর্ম হয়ে ইনফেকশনের জন্য রোগী আর তাদের এটেনডেন্টদের দায়ী করে দায়িত্ব পালন সম্পন্ন করবে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×